শ্রীমঙ্গলে বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে কর্মশালা

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২৫

শ্রীমঙ্গলে বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে কর্মশালা

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২২ আগস্ট ২০২৫ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, বর্জ্য বিচ্ছিন্নতার গুরুত্ব এবং এর পরিবেশগত প্রভাব বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) সকালে ইকোল্যাব ইন্টারন্যাশনাল এর আয়োজনে শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণির ১২০ জন শিক্ষার্থী অংশ নেন।

Manual8 Ad Code

কর্মশালাটি পরিচালনা করেন ইকোল্যাবের জলবায়ু দূত তুজমিলা খানম মাইশা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী।

Manual2 Ad Code

দুই ঘণ্টাব্যাপী এই কর্মশালায় শিক্ষার্থীরা শিখেছে কীভাবে ঘরে, স্কুলে দায়িত্বশীলভাবে বর্জ্য ব্যবস্থাপনা করা যায়। তারা বর্জ্য হ্রাসের ব্যবহারিক কৌশল, পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলা এবং একটি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার পদ্ধতি নিয়ে অনুশীলন করেছে।

Manual2 Ad Code

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবু সুফিয়ান রায়হান, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা: নাজেম আল কোরেশি রাফাত, শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

শূন্য বর্জ্য অনুসন্ধান কর্মশালা শেষে তা বাস্তবায়নের লক্ষ্যে নিজ অবস্থান থেকে শূন্য বর্জ্য অনুসন্ধান বাস্তবায়ন করতে ১২০ শিক্ষার্থীর মধ্যে ইকোল্যাব ইন্টারন্যাশনাল এর পক্ষ্য থেকে ভলেন্টিয়ারি সার্টিফিকেট প্রদান করা হয়।