বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজার ইলেক্ট্রিশিয়ান সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২৫

বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজার ইলেক্ট্রিশিয়ান সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ২৩ আগস্ট ২০২৫ : বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজার ইলেক্ট্রিশিয়ান সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

শনিবার (২৩ আগস্ট ২০২৫) সকাল ১০টায় মৌলভীবাজার শহরের সাইফুর রহমান অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজতকান্তি দাশ রনির সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন মো. মোজাহিদুল ইসলাম সিতু এবং গীতা পাঠ করেন নিতাই দাশ।

Manual5 Ad Code

শুভেচ্ছা বক্তব্য দেন গণমাধ্যম কর্মী কমরেড দেওয়ান মাসুকুর রহমান, ইলেক্ট্রিশিয়ান বদরুল ও সংগঠনের সহসভাপতি জিতু আহমেদ।

Manual8 Ad Code

সভায় সমিতির চলতি বছরের বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম ও প্রতিবেদন পেশ করেন সমিতির সাধারণ সম্পাদক রজতকান্তি দাশ রনি। আয়ব্যয়ের হিসাব উপস্থাপন করেন সমিতির অর্থ সম্পাদক আব্দুল জলিল।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল আ’লা মো. মওদুদ।

মৌলভীবাজার ইলেক্ট্রিশিয়ান সমিতির বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. দেওয়ান আহমদ, সাংবাদিক শ ই সরকার জবলু, মো. আলাউর রহমান, সৈয়দ মহসিন আলী, চন্দন ভট্টাচার্য, বিবিএস ক্যাবলস কোং সেলস এন্ড মার্কেটিং এর সিনিয়র ম্যানেজার মো. রাজিবুল ইসলাম, মো. খলিলুর রহমান, বিজলী ক্যাবলস ব্রাহ্মণবাড়িয়া জোনাল ম্যানেজার মো. নূর আলম, ওসাকা এন্ড কোম্পানির ব্রাঞ্চ ম্যানেজার মো. মিজানুল হক মিন্টু, এসকিউ ওয়্যার ক্যাবলস কো. লি. এর টেরিটরি সেলস ম্যানেজার মো. রবিউল ইসলাম, এসইপি গ্রুপ সিলেটের ডিভিশনাল হেড মো. সোহেল খন্দকার, বিয়ারবি ক্যাবলস লি. এর ব্রাঞ্চ ম্যানেজার মো. আখতারুজ্জামান, পারটেক্স কেবলস লিমিটেডের এসিস্ট্যান্ট ম্যানেজার মো. মতিউর রহমান প্রমূখ।

লটারির মাধ্যমে উপস্থিত ইলেকট্রিশিয়ানদের মধ্যে ফ্যান ও লাইট বিতরণ করা হয়।

মৌলভীবাজার ইলেক্ট্রিশিয়ান সমিতির বার্ষিক সাধারণ সভায় শুভেচ্ছা বক্তব্যে গণমাধ্যম কর্মী কমরেড দেওয়ান মাসুকুর রহমান সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, “আজকের এই বার্ষিক সাধারণ সভায় আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ইলেক্ট্রিশিয়ানরা সমাজ ও দেশের এক অবিচ্ছেদ্য অংশ। বিদ্যুৎ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার সাথে ওতপ্রোতভাবে জড়িত, আপনারা সেই বিদ্যুতের নিরাপদ ব্যবহার ও সেবার মাধ্যমে মানুষের জীবনকে সহজতর করেন।
এই সমিতি কেবল একটি সংগঠন নয়, বরং পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ব ও পেশাগত উন্নয়নের এক মজবুত ভিত্তি। আজকের এই সভার মাধ্যমে বিগত বছরের কার্যক্রমের মূল্যায়ন করেছেন, নিশ্চয়ই ভবিষ্যতের পরিকল্পনা গ্রহণ করবেন এবং একে অপরের অভিজ্ঞতা বিনিময় করবেন—যা এ পেশাকে আরও সমৃদ্ধ করবে।
আমি আশা করি, মৌলভীবাজার ইলেক্ট্রিশিয়ান সমিতি সবসময় ঐক্যবদ্ধ থেকে সদস্যদের কল্যাণ, দক্ষতা বৃদ্ধি এবং সমাজের সেবায় নিয়োজিত থাকবে।
পরিশেষে, উপস্থিত সবাইকে আবারও ধন্যবাদ জানাই এবং এই সভার সফলতা কামনা করছি।”

Manual3 Ad Code