সিপিবি ঢাকা দক্ষিণের নতুন কমিটি: সভাপতি সাইফুল ইসলাম সমীর ও সম্পাদক মঞ্জুর মঈন

প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৫

সিপিবি ঢাকা দক্ষিণের নতুন কমিটি: সভাপতি সাইফুল ইসলাম সমীর ও সম্পাদক মঞ্জুর মঈন

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২৪ আগস্ট ২০২৫ : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা মহানগর দক্ষিণে দ্বিতীয় সম্মেলন সমাপ্ত হয়েছে। সম্মেলনে কমরেড সাইফুল ইসলাম সমীরকে সভাপতি ও কমরেড মঞ্জুর মঈনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

Manual3 Ad Code

কমিটিতে সম্পাদকমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন কমরেড জলি তালুকদার, কমরেড জামশেদ আনোয়ার তপন, কমরেড আক্তার হোসেন, কমরেড হাসিনুর রহমান রুশো, কমরেড ত্রিদিব সাহা।

কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন কমরেড আবু তাহের বকুল, কমরেড শংকর আচার্য্য, কমরেড মনীষা মজুমদার, কমরেড হযরত আলী, কমরেড মানবেন্দ্র দেব, কমরেড জাহিদ হোসেন খান, কমরেড আব্দুল কুদ্দুস, কমরেড জনি আরাফ খান, কমরেড মুর্শিকুল ইসলাম শিমুল, কমরেড মোহাম্মদ গোফরান, কমরেড বিকাশ সাহা, কমরেড আরিফুল ইসলাম নাদিম, কমরেড গোলাম রাব্বী খান, কমরেড ফিরোজ আলম মামুন, কমরেড জাহিদ নগর, কমরেড হাবিব হাসিবুর রহমান, কমরেড কান্তা সরকার, কমরেড হামিদুর রহমান ইকবাল।

Manual6 Ad Code

গত ২২ আগষ্ট ২০২৩ পুরানা পল্টনের মণি সিংহ সড়কে অনুষ্ঠিত সমাবেশের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়েছিল।
গতকাল শনিবার (২৩ আগষ্ট ২০২৫) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ভবনের সোশ্যাল গার্ডেন মিলনায়তনে সম্মেলনের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

৪১টি শাখা ও থানা কমিটির সম্মেলনের মধ্য দিয়ে নির্বাচিত ১৮৪ জন প্রতিনিধি কাউন্সিলে অংশগ্রহণ করেন। সম্মেলনে গোপন ব্যালটের মাধ্যমে ২৫ সদস্যের জেলা কমিটি ও সিপিবির আসন্ন ত্রয়োদশ কংগ্রেসের ১৯ জন প্রতিনিধি নির্বাচন করা হয়েছে।

কমরেড সৈয়দ আমিরুজ্জামানের
শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা মহানগর দক্ষিণের দ্বিতীয় সম্মেলনে নবনির্বাচিত সভাপতি কমরেড সাইফুল ইসলাম সমীর, সাধারণ সম্পাদক কমরেড মঞ্জুর মঈন এবং নবগঠিত কমিটির সকল সহযোদ্ধাকে আন্তরিক শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন জানিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, আমি বিশ্বাস করি, আপনাদের দৃঢ় নেতৃত্বে শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের অধিকার রক্ষার সংগ্রাম আরও জোরদার হবে এবং প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলন সুসংগঠিত হবে। নতুন কমিটির অগ্রযাত্রা হোক সংগ্রামের দীপ্ত শপথে উজ্জ্বল ও সফল। লাল সালাম।”

Manual5 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ