সিলেট ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৫
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৮ আগস্ট ২০২৫ : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহমান তরফদারকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। পদোন্নতির পর তাকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ রফিকুল হক সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহমান তরফদারকে সচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে বদলি করা হলো।
সৈয়দ আমিরুজ্জামানের শুভেচ্ছা
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহমান তরফদারকে সচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, ইংরেজি দৈনিক ‘দ্য ফিনান্সিয়াল পোস্ট’ ও সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি