মৌলভীবাজারে নির্ঝর প্রকল্পের ৩৪তম মেধা নির্বাচনী পরীক্ষার পুরস্কার বিতরণ

প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৫

মৌলভীবাজারে নির্ঝর প্রকল্পের ৩৪তম মেধা নির্বাচনী পরীক্ষার পুরস্কার বিতরণ

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ৩০ আগস্ট ২০২৫ : মৌলভীবাজারে নির্ঝর প্রকল্পের ৩৪তম মেধা নির্বাচনী পরীক্ষার পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (৩০ আগষ্ট ২০২৫) সকাল ১১টায় মৌলভীবাজার পৌর মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে এ পুরস্কার বিতরণ করা হয়।

Manual8 Ad Code

উল্লেখ্য, ১৯৯০ সালে নির্ঝর মেধা প্রকল্প প্রতিষ্ঠিত হয়।

নির্ঝরের সভাপতি প্রফেসর ড. মো.ফজলুল আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো.আনেয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.আবু ইউসুফ মো.শেরউজ্জামান, নির্ঝর মেধা প্রকল্প এর সহ-সভাপতি প্রফেসর রফি আহমেদ চৌধুরী, প্রফেসর মো.সেলিম এবং প্রফেসর সৈয়দ মো. মহসিন।

Manual3 Ad Code

নির্ঝরের যুগ্ম সম্পাদক মান্নান আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নির্ঝরের সাধারণ সম্পাদক সুরাইয়া বেগম চৌধুরী।

Manual5 Ad Code

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নির্ঝরের যুগ্ম সম্পাদক ইয়াকুব তাজুল, মহিলা কলেজের অধ্যক্ষ শাহ গিয়াস উদ্দিন, দি ফ্লাওয়ারস কে জি এন্ড হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. লোকমান মিয়া, সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো. আব্দুল বাছিত, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আমিনুল ইসলাম, শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা অপরাজিতা রায়, আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মুজিবুর রহমান, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষিকা সৈয়দ এহসানা রহমান এবং জেলা প্রাথমিক শিক্ষক সমিতির প্রচার সম্পাদক শরীফ উদ্দিন প্রমুখ।

পুরস্কারপ্রাপ্ত ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠানে তাদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখে।

অতিথিবৃন্দ পুরষ্কারপ্রাপ্ত ৯৬ জন ছাত্র-ছাত্রীর হাতে ক্রেস্ট, সার্টিফিকেট এবং ম্যাগাজিন তোলে দেন।

এবারের শ্রেষ্ট প্রাথমিক বিদ্যালয় আনন্দ বিদ্যাপিট কুলাউড়া এবং শ্রেষ্ট মাধ্যমিক বিদ্যালয় দি ফ্লাওয়ারস কে জি এন্ড হাইস্কুল।

Manual5 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ