সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির দেশ গড়ার প্রত্যয়ে তিনদিনের কর্মশালা সমাপ্ত

প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৫

সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির দেশ গড়ার প্রত্যয়ে তিনদিনের কর্মশালা সমাপ্ত

Manual7 Ad Code

বিশেষ প্রতিনিধি | সিলেট, ৩০ আগস্ট ২০২৫ : সংঘাত নয় শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে তিনদিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে।

শনিবার (৩০ আগষ্ট) বিকেলে সিলেটের খাদিম নগরের ব্র্যাক লার্নিং সেন্টারে এই প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়।

Manual6 Ad Code

সমাপনী দিনে আংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন পিএফজি মৌলভীবাজারের কো-অর্ডিনেটর খালেদ চৌধুরী, এম্বাসেডর ফখরুল ইসলাম, এম্বাসেডর শেখ মাহমুদুর রহমান, হাঙ্গার প্রজেক্টের প্রশিক্ষক তনুজা কামাল, মনির হোসেন, নাজমুল হুদা মিনা ও সিলেট অফিসের কর্মকর্তা আকলিমা চৌধুরী।

Manual7 Ad Code

মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি প্রকল্পের আওতায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর উদ্যোগে ও বাস্তবায়নে এ কর্মশালার আয়োজন করা হয়।

তিনদিনের এ অনুষ্ঠানে প্রশিক্ষক ছিলেন তনুজা কামাল, মনির হোসেন, নাজমুল হুদা মিনা। সহযোগিতা করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সিলেট অফিসের কর্মকর্তা আকলিমা টৌধুরী।

প্রশিক্ষণে মৌলভীবাজার পিএফজির ৩০জন অংশগ্রহণ করেন। সহিংসতা প্রতিরোধ, শান্তি প্রতিষ্ঠা ও সামাজিক সম্প্রীতি রক্ষায় কার্যকর ভূমিকা রাখার বিভিন্নকৌশল নিয়ে কর্মশালায় আলোচনা করা হয়। আগামী ৩ মাসের জন্য বিভিন্ন কর্ম পরিকল্পনা চুড়ান্ত করা হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৮ আগষ্ট) সকালে সিলেটের খাদিম নগরের ব্র্যাক লার্নিং সেন্টারে তিনদিনব্যাপী এই প্রশিক্ষণ শুরু হয়।

Manual1 Ad Code

 

Manual1 Ad Code