আগামী ২৮ সেপ্টেম্বর লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হৃদয়ে শ্রীমঙ্গল মিলনমেলা ২০২৫’

প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৫

আগামী ২৮ সেপ্টেম্বর লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হৃদয়ে শ্রীমঙ্গল মিলনমেলা ২০২৫’

Manual7 Ad Code

সৈয়দা নাজমা বেগম, বিশেষ প্রতিনিধি | লন্ডন (যুক্তরাজ্য), ১৩ সেপ্টেম্বর ২০২৫ : ■ যুক্তরাজ্যে বসবাসরত শ্রীমঙ্গল প্রবাসীদের উদ্যোগে আয়োজন করা হচ্ছে বৃহত্তম সামাজিক সমাবেশ ‘হৃদয়ে শ্রীমঙ্গল মিলনমেলা ২০২৫’।

Manual1 Ad Code

আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৫, রোববার লন্ডনে প্রবাসী শ্রীমঙ্গলের বৃহত্তম সামাজিক এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

Manual5 Ad Code

আয়োজক সংগঠন ‘হৃদয়ে শ্রীমঙ্গল’ জানায়, দিনব্যাপী এই মিলনমেলা অনুষ্ঠিত হবে ঐতিহাসিক বাংলাদেশ সেন্টারে (24 Pembridge Gardens, London W2 4DX)। অনুষ্ঠান শুরু হবে স্থানীয় সময় বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত।

Manual2 Ad Code

প্রবাসী শ্রীমঙ্গলবাসীদের এই সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনে অংশ নেবেন যুক্তরাজ্যে অবস্থানরত বিপুল সংখ্যক প্রবাসী ও তাদের পরিবার। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মিলনমেলায় প্রবাসীদের পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

‘হৃদয়ে শ্রীমঙ্গল’-এর সভাপতি আব্দুর রকিব রাজু ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিটু এক যৌথ বিবৃতিতে জানান, “আমাদের প্রাণের শহর শ্রীমঙ্গলের মানুষদের একত্রিত করতে এবং প্রবাসে থেকেও শিকড়ের টান অনুভব করাতে এই আয়োজন করা হয়েছে। আমরা যুক্তরাজ্যে বসবাসরত সকল শ্রীমঙ্গল প্রবাসীকে সপরিবারে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।”

Manual6 Ad Code

আয়োজকরা আশা করছেন, প্রবাসে বসবাসরত শ্রীমঙ্গলবাসীদের এই মিলনমেলা একটি স্মরণীয় সাংস্কৃতিক ও সামাজিক উৎসবে রূপ নেবে।

 

নিমন্ত্রণপত্র –

হৃদয়ে শ্রীমঙ্গল মিলনমেলা ২০২৫

আসসালামু’আলাইকুম প্রিয় হৃদয়ের স্বজনেরা,
আশা করছি, পরিবার পরিজন নিয়ে সুস্থ ও ভালো আছেন। আনন্দের সাথে জানাচ্ছি যে, আপনাদের প্রানের সংগঠন ‘হৃদয়ে শ্রীমঙ্গল’ যুক্তরাজ্যস্থ শ্রীমঙ্গল প্রবাসী পরিজনদের নিয়ে আয়োজন করতে যাচ্ছে ‘হৃদয়ে শ্রীমঙ্গল মিলনমেলা”।

স্থান: ঐতিহাসিক বাংলাদেশ সেন্টার, লন্ডল 24 Pembridge Gardens, London W2 4DX.

তারিখ: ২৮ সেপ্টেম্বর, ২০২৫ রোজ রবিবার
সময়: বিকাল পাঁচটা থেকে দশটা পর্যন্ত

যুক্তরাজ্যে বসবাসরত সকল শ্রীমঙ্গল প্রবাসীদের সপরিবারে উপস্থিতি প্রত্যাশা করছি।

শুভেচ্ছান্তে
আব্দুর রকিব রাজু
সভাপতি

আব্দুল্লাহ আল মামুন টিটু
সেক্রেটারি
হৃদয়ে শ্রীমঙ্গল

 

এ সংক্রান্ত আরও সংবাদ