মুরারিচাঁদ কলেজে চতুর্থ শরৎ কবিতা উৎসব ১৮ সেপ্টেম্বর

প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৫

মুরারিচাঁদ কলেজে চতুর্থ শরৎ কবিতা উৎসব ১৮ সেপ্টেম্বর

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | সিলেট, ১৫ সেপ্টেম্বর ২০২৫ : সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ শরৎ কবিতা উৎসব।

Manual8 Ad Code

আগামী বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে ৯টায় এমসি কলেজের শহিদমিনার প্রাঙ্গণে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

“আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালিমালা— নবীন ধানের মঞ্জরী দিয়ে সাজিয়ে এনেছি ডালা” এই প্রতিপাদ্যকে ধারণ করে আয়োজিত উৎসবে থাকছে উন্মুক্ত কবিতা পাঠ, আবৃত্তি, নৃত্য, গান, শ্রুতিনাটক এবং কাব্যালোচনা।

Manual5 Ad Code

উৎসব আয়োজন করছে মুরারিচাঁদ কবিতা পরিষদ। এতে সহযোগিতা করছে জাগরণ প্রকাশনা।

আয়োজকেরা জানিয়েছেন, কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা এ আয়োজনে অংশ নেবেন।

মুরারিচাঁদ কবিতা পরিষদের সাংগঠনিক সম্পাদক নাইমুল ইসলাম গুলজার জানান, নবীন প্রজন্মকে সাহিত্য ও সংস্কৃতির সাথে যুক্ত করা এবং মুক্তবোধের চর্চাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এ উৎসবের আয়োজন করা হয়েছে।

সিলেট অঞ্চলের কবি-সাহিত্যপ্রেমীদের অংশগ্রহণে দিনব্যাপী এই আয়োজন হয়ে উঠবে সৃজন ও মিলনের এক উজ্জ্বল উৎসব।

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ