শ্রীমঙ্গল প্রেসক্লাবের অচলাবস্থা, জরুরি সভা ডাকলেন সদস্যরা

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৫

শ্রীমঙ্গল প্রেসক্লাবের অচলাবস্থা, জরুরি সভা ডাকলেন সদস্যরা

Manual6 Ad Code

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৬ সেপ্টেম্বর ২০২৫ : দীর্ঘদিন ধরে সাংগঠনিক স্থবিরতায় ভুগছে ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাব। উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কারণে নির্বাচন স্থগিত থাকায় কার্যকরী নেতৃত্বের ঘাটতি দেখা দিয়েছে। এর পাশাপাশি প্রায় ৯ লাখ টাকা খাজনা ও পৌরসভার হোল্ডিং ট্যাক্স বকেয়া থাকায় ক্লাব এখন আর্থিক সংকটে পড়েছে।

Manual7 Ad Code

সদস্যদের অভিযোগ, অনুদানের টাকায় চেয়ার কেনায় বিলম্ব, ক্লাবের রেজুলেশন খাতা সরিয়ে রাখা এবং নেতৃত্বের উদাসীনতায় ক্লাবের মর্যাদা প্রশ্নের মুখে পড়েছে। ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কার্যকরী কমিটির গ্রুপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকও দীর্ঘদিন ধরে ক্লাবের কার্যক্রমে সক্রিয় নন।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ সালাউদ্দিন গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে বলেন, “ক্লাবের অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি রেজুলেশন খাতা দীর্ঘদিন ধরে ক্লাবে জমা রাখা হয়নি। বিশেষ করে যেদিন থেকে ক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী বুলেটসহ অন্যান্যদের পদ ও সদস্যপদ বাতিল করা হয়েছে, সেদিন থেকে এ খাতা সরিয়ে রাখা হয়।
বর্তমানে ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল হাই ডন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত রবিন উক্ত রেজুলেশন খাতা নিজেদের জিম্মায় নিয়ে এর মধ্যে টেম্পারিং বা জালিয়াতির চেষ্টা করেছেন বলে আমার কাছে তথ্য রয়েছে। এই ধরনের কর্মকাণ্ড শ্রীমঙ্গল প্রেসক্লাবের ঐতিহ্য, শৃঙ্খলা ও সুনাম ক্ষুণ্ণ করছে।
আমি দাবি জানাচ্ছি, অবিলম্বে ক্লাবের রেজুলেশন খাতা প্রেসক্লাব কার্যালয়ে জমা দিতে হবে। অন্যথায় আমি আইনগত পদক্ষেপ নিতে বাধ্য হবো।
শ্রীমঙ্গল প্রেসক্লাব একটি গণমাধ্যম সংগঠন হিসেবে সত্য, সততা ও স্বচ্ছতার মূল্যবোধ ধারণ করে চলবে—এটাই আমাদের সকলের প্রত্যাশা।”

এ অবস্থায় অধিকাংশ সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৭টায় প্রেসক্লাব কার্যালয়ে কার্যকরী কমিটির বিশেষ জরুরি সভা এবং রাত ৮টায় সাধারণ সভা আহ্বান করা হয়েছে।

Manual3 Ad Code

সভায় ক্লাবের নির্বাচন অনুষ্ঠানে প্রতিবন্ধকতা দূরীকরণে বিকল্প ব্যবস্থা, কার্যক্রমে গতিশীলতা ফেরানো এবং সামগ্রিক করণীয় নির্ধারণ নিয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে।

Manual1 Ad Code

শ্রীমঙ্গল প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য মো. শাকির আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে ক্লাবের ভাবমূর্তি রক্ষায় জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত প্রয়োজন।

অন্যদিকে শ্রীমঙ্গলে প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের জরুরি সভা আহবান

Manual5 Ad Code

শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত রবিন আগামীকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টায় এক জরুরি সভার আহ্বান জানিয়েছেন। ক্লাবের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উক্ত সভায় সকল সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রেসক্লাবের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য এ সভার আয়োজন করা হচ্ছে। তবে সভার আলোচ্যসূচি এখনো প্রকাশ করা হয়নি।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের কর্মকর্তারা জানিয়েছেন, ক্লাবের চলমান পরিস্থিতি ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে এ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এ সংক্রান্ত আরও সংবাদ