জাগো উইমেন স্কলারশিপ: মেধাবী ছাত্রীদের জন্য বিশেষ সুযোগ

প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৫

জাগো উইমেন স্কলারশিপ: মেধাবী ছাত্রীদের জন্য বিশেষ সুযোগ

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০২৫ : বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী কিন্তু আর্থিক সীমাবদ্ধতাসম্পন্ন ছাত্রীদের জন্য নতুন আশার আলো নিয়ে এসেছে জাগো ফাউন্ডেশন ও U-GO। তাদের যৌথ উদ্যোগে চালু হলো “জাগো উইমেন স্কলারশিপ প্রোগ্রাম”, যেখানে শিক্ষার্থীরা মাসিক শিক্ষা ভাতা, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং মেন্টরশিপ সুবিধা গ্রহণের সুযোগ পাবেন।

যোগ্যতা:

Manual7 Ad Code

দেশের যেকোনো সরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রী হতে হবে।

Manual5 Ad Code

এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় ভালো ফলাফল থাকতে হবে।

বিশ্ববিদ্যালয়ে ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪.০০ এর মধ্যে) থাকতে হবে।

Manual8 Ad Code

আর্থিক চাহিদাসম্পন্ন, সুবিধাবঞ্চিত বা প্রান্তিক পটভূমি থেকে আসা শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন।

স্বেচ্ছাসেবী কাজ, নেতৃত্বের অভিজ্ঞতা বা কমিউনিটি এনগেজমেন্টে অংশগ্রহণ থাকলেও বাড়তি গুরুত্ব দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া:
আগ্রহী ছাত্রীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৫

???? আবেদন লিংক: https://jaago.com.bd/jaago-women-scholarship
???? যোগাযোগ: enquiries.jws@jaago.com.bd

Manual4 Ad Code

জাগো ফাউন্ডেশন বিশ্বাস করে, এ উদ্যোগ দেশের অসংখ্য মেধাবী ছাত্রীকে তাদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে সহায়তা করবে।

#JAAGOWomenScholarshipProgram #BreakingBarriers #InspiringFutures #WomenEmpowerment #FutureLeaders #UGo #JAAGO

এ সংক্রান্ত আরও সংবাদ