ঢাকা বিভাগীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মর্জিনা আক্তার পুষ্প

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৫

ঢাকা বিভাগীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মর্জিনা আক্তার পুষ্প

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | কিশোরগঞ্জ, ১৮ সেপ্টেম্বর ২০২৫ : বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে ঢাকা বিভাগীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক’ নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জ রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মর্জিনা আক্তার পুষ্প। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) ঢাকা বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।

Manual5 Ad Code

এর আগে তিনি জেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হন। পাশাপাশি ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে সদর উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে স্বীকৃতি লাভ করেছিলেন।

Manual8 Ad Code

২০১৩ সালের ডিসেম্বরে শিক্ষকতা পেশায় যোগদান করা মর্জিনা আক্তার পুষ্প শিক্ষার্থীদের মাঝে আন্তরিকতা, মানবিকতা ও নৈতিকতা ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিভাগীয় পর্যায়ে স্বীকৃতি পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, “জেলার পর এবার বিভাগীয় পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছি। এই অর্জন আমাকে সামনের দিনে আরও বেশি অনুপ্রাণিত করবে। আমি যেন এভাবেই শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে পারি, সেজন্য সকলের কাছে দোয়া চাই। এ অর্জন আমি আমার ছাত্র-ছাত্রী, সহকর্মী শিক্ষক-শিক্ষিকা ও কিশোরগঞ্জবাসীর প্রতি উৎসর্গ করছি।”

জানা গেছে, গুণী শিক্ষক নির্বাচন করা হয় ১৩টি সূচকের ভিত্তিতে। এর মধ্যে রয়েছে—শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিগত পারদর্শিতা, পেশাগত নিষ্ঠা, ছাত্র-শিক্ষকের মধ্যে সুসম্পর্ক, শিক্ষার্থীদের সামাজিকীকরণে ভূমিকা, মানবিক গুণাবলি, নৈতিকতা ও বিজ্ঞানমনস্কতা চর্চা, একাডেমিক উৎকর্ষ সাধন, শিক্ষার্থীদের সঠিকভাবে মূল্যায়নসহ নানা মানদণ্ড।

Manual7 Ad Code

শিক্ষকতার পাশাপাশি তিনি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে প্রাথমিক শিক্ষকদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। একই সঙ্গে কিশোরগঞ্জ জেলা মহিলা পরিষদের সদস্য হিসেবে নারী অধিকার, নারী নির্যাতন প্রতিরোধ ও বাল্যবিবাহ রোধে সক্রিয় থেকে সমাজকর্মী হিসেবেও পরিচিতি পেয়েছেন।

Manual2 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ