বেবী আপা আর নেই: তাঁর চলে যাওয়া যেন এক গভীর শূন্যতা তৈরি করেছে!

প্রকাশিত: ৯:৩৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৫

বেবী আপা আর নেই: তাঁর চলে যাওয়া যেন এক গভীর শূন্যতা তৈরি করেছে!

Manual6 Ad Code

তাহেরা বেগম জলি |

আমাদের জীবনে কিছু মানুষ থাকেন, যাদের উপস্থিতি এতটাই আপন হয়ে যায় যে তাঁরা আত্মীয়–স্বজনের সীমানা ছাড়িয়ে নিজের পরিবারেরই অংশ হয়ে ওঠেন। কামরুন্নাহার বেবী, সবার পরিচিত নামেই বেবী আপা, ছিলেন আমাদের জীবনে এমনই এক অসাধারণ মানুষ। তাঁর মৃত্যু সংবাদ জানাও যেমন কঠিন, তেমনি সেই সংবাদ অন্যদের জানানোও আমার জন্য এক মস্তবড় দুর্ভাগ্যের ব্যাপার। তবুও নিয়তির নির্মম নিয়ম মেনে আজ আমাদের বলতে হচ্ছে—বেবী আপা আর আমাদের মাঝে নেই।

Manual4 Ad Code

বেবী আপা শুধু নামেই নন, মনের দিক থেকেও ছিলেন আমাদের “আপা”—যিনি সবার খোঁজখবর নিতেন, আপন করে নিতেন, কষ্টে পাশে দাঁড়াতেন। তিনি ছিলেন পরিবারের জন্য শান্তির ছায়া, ভালোবাসার প্রতীক। তাঁর প্রাণবন্ত উপস্থিতি আমাদের মিলনমেলায় আনন্দের আবেশ ছড়িয়ে দিত, আর তাঁর মমতার পরশ অনেক কঠিন দিনকেও সহজ করে তুলেছিল।

আজ তাঁর চলে যাওয়া যেন আমাদের জীবনে এক অপূরণীয় শূন্যতা তৈরি করেছে। আমরা জানি, মৃত্যু জীবনের অনিবার্য সত্য, কিন্তু প্রিয়জনকে হারানো মানতে সবসময়ই কষ্ট হয়। বিশেষ করে এমন একজন মানুষকে, যিনি ছিলেন সবার কাছে আপনজনের মতো, তাঁর অনুপস্থিতি মেনে নেওয়া সত্যিই দুঃসহ।

Manual3 Ad Code

বেবী আপার প্রতি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা আর কৃতজ্ঞতা কখনোই কমবে না। তাঁর স্নেহময় হাসি, তাঁর আন্তরিকতা, তাঁর ভালোবাসা—সবকিছুই আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।

Manual3 Ad Code

আজ এই মুহূর্তে আর কিছু বলার নেই। শুধু বলতে চাই—ভালো থাকবেন বেবী আপা, যেখানেই থাকুন না কেন। আমরা আপনাকে ভুলবো না কখনোই।

 

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ