মুরারিচাঁদ কলেজে কবিতা-গান-নৃত্যে চতুর্থ শরৎ কবিতা উৎসব উদযাপন

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৫

মুরারিচাঁদ কলেজে কবিতা-গান-নৃত্যে চতুর্থ শরৎ কবিতা উৎসব উদযাপন

Manual4 Ad Code

সৈয়দা হাজেরা সুলতানা, বিশেষ প্রতিনিধি। সিলেট, ১৮ সেপ্টেম্বর ২০২৫ : শরতের শুভ্র কাশফুল আর নির্মল আকাশের আবহে সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে আয়োজন করা হলো ‘চতুর্থ শরৎ কবিতা উৎসব-১৪৩২’।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) সকালে কলেজ ক্যাম্পাসে মুরারিচাঁদ কবিতা পরিষদের উদ্যোগে আয়োজিত এ উৎসবে কবিতা পাঠ, আবৃত্তি, গান, নৃত্য, শ্রুতিনাটক ও কাব্যালোচনা স্থান পায়।

Manual3 Ad Code

“আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালিমালা— নবীন ধানের মঞ্জরী দিয়ে সাজিয়ে এনেছি ডালা” শিরোনামে আয়োজিত উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক গোলাম আহমদ খান। সভাপতিত্ব করেন মুরারিচাঁদ কবিতা পরিষদের সভাপতি মইনুল হাসান আবির। সঞ্চালনায় ছিলেন নাঈমুল ইসলাম গুলজার ও অনুশুয়া বিশারদ অতসী।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম আহমদ খান বলেন, “যখন আকাশ পরিষ্কার হয়, আমাদের দৃষ্টি অনেক দূরে যায়। তেমনি কবিতা চর্চাও মানুষের মনের গভীরতাকে প্রসারিত করে।”

Manual6 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মো. গিয়াস উদ্দিন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজ। আরও উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক সুনীল ইন্দু অধিকারী, ফৌজিয়া আজিজ, অঘ্রাতা সৌরভ, বাংলা বিভাগের প্রধান অধ্যাপক পান্না বসু, গণিত বিভাগের প্রধান অধ্যাপক তপতী চৌধুরীসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

আলোচনা পর্ব শেষে মুরারিচাঁদ কবিতা পরিষদের মুখপত্র ‘ত্রৈমাসিক জাগরণ’-এর ২২তম সংখ্যা উন্মোচন করা হয়। পরে আবৃত্তি, গান ও নৃত্যে প্রাণবন্ত হয়ে ওঠে শরৎ উৎসব।

Manual7 Ad Code

 

দিনব্যাপী এ আয়োজনে অংশ নেয় মুরারিচাঁদ কবিতা পরিষদ, থিয়েটার মুরারিচাঁদ ও মোহনা সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। সমাপনী বক্তব্যে সভাপতি মইনুল হাসান আবির শরতের শুভ্র কাশফুলের প্রতীকী শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করে অধ্যক্ষ অধ্যাপক গোলাম আহমদ খান উৎসবের সমাপ্তি ঘোষণা করেন।

Manual5 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ