বিশ্বসাহিত্য কেন্দ্রে আলোর ইশকুলের এফ এম চ্যানেল বিষয়ক মুক্ত আলোচনা

প্রকাশিত: ১০:৫৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৫

বিশ্বসাহিত্য কেন্দ্রে আলোর ইশকুলের এফ এম চ্যানেল বিষয়ক মুক্ত আলোচনা

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২৬ সেপ্টেম্বর ২০২৫ : বিশ্বসাহিত্য কেন্দ্রের অন্যতম উদ্যোগ আলোর ইশকুল আয়োজন করেছে বুদ্ধিজীবীর নোটবই থেকে মুক্ত আলোচনা। এবারের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে এফ এম চ্যানেল।

Manual5 Ad Code

আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বেলা ৩টায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ২য় তলার মিলনায়তনে ১০৩ নং কক্ষে এ আলোচনা অনুষ্ঠিত হবে।

এই সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই)-এর সহসভাপতি ও স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মুহাম্মদ আলী নকী।

Manual6 Ad Code

আগ্রহীদের ২৬ সেপ্টেম্বর বেলা ০২.৪৫ মিনিটের মধ্যে ক্লাসরুমে উপস্থিত থাকতে হবে। এফ এম চ্যানেল বিষয়ে জানতে আগ্রহী যে কেউ এই আয়োজনে উপস্থিত থাকতে পারবেন।

Manual1 Ad Code

বৈশ্বিক দৃষ্টিভঙ্গিসম্পন্ন উদার ও আধুনিক মানুষ গড়ে তোলার লক্ষ্যে বিশ্বসাহিত্য কেন্দ্র ‘আলোর ইশকুল’ নামে একটি উৎকর্ষধর্মী কর্মসূচি চালু করে। এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা এবং ১৮ বছরের ঊর্ধ্বের যেকোনও ব্যক্তি সদস্য হয়ে বিশ্বসংগীত, সাহিত্য, নৃত্য, চিত্রকলা, স্থাপত্য, ভাস্কর্য, চলচ্চিত্র থেকে শুরু করে ইতিহাস, দর্শন, বিজ্ঞান, সমাজবিদ্যা, অর্থনীতি, রাজনীতি, শিক্ষা, পরিবেশসহ বিভিন্ন শাখায় জ্ঞান আহরণের সুযোগ পেয়ে থাকেন। এরই অংশ হিসেবে এফ এম চ্যানেল বিষয়ক আলোচনা সভার আয়োজন করেছে বিশ্বসাহিত্য কেন্দ্র।

Manual1 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ