উত্তর টিকরিয়ায় এনসিপির উঠান বৈঠকে জনদুর্ভোগের কথা তুলে ধরলেন এলাকাবাসী

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৫

উত্তর টিকরিয়ায় এনসিপির উঠান বৈঠকে জনদুর্ভোগের কথা তুলে ধরলেন এলাকাবাসী

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১০ অক্টোবর ২০২৫ : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উত্তর টিকরিয়া গ্রামে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) বিকাল ৪টায় অনুষ্ঠিত এ বৈঠকে স্থানীয় জনগণ তাদের নিত্যদিনের ভোগান্তির কথা তুলে ধরেন।

উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ। স্থানীয় কৃষক, ব্যবসায়ী, গৃহিণীসহ প্রায় শতাধিক নারী-পুরুষ এই বৈঠকে অংশগ্রহণ করেন।

Manual5 Ad Code

জানা গেছে, উত্তর টিকরিয়া গ্রামে প্রায় ৭০টি পরিবারের বসবাস। এলাকার অধিকাংশ মানুষ কৃষিকাজের ওপর নির্ভরশীল। কিন্তু তাদের একমাত্র যাতায়াতের রাস্তার উপর অবস্থিত একটি কালভার্ট দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। প্রতি বর্ষা মৌসুমে ওই কালভার্ট ভেঙে পড়ায় স্থানীয়দের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়। এ সময় অসুস্থ রোগী কিংবা গর্ভবতী নারীকে হাসপাতালে নেওয়াও হয়ে পড়ে দুঃসাধ্য।

এলাকাবাসী বৈঠকে ঐক্যবদ্ধভাবে দাবি জানান— যত দ্রুত সম্ভব উক্ত কালভার্টটি মেরামত বা নতুন করে নির্মাণের উদ্যোগ নেওয়া হোক।

Manual8 Ad Code

প্রধান অতিথি প্রীতম দাশ তার বক্তব্যে বলেন, “আমি শ্রীমঙ্গলের সন্তান। এই এলাকার উন্নয়ন আমার নিজের দায়িত্ব মনে করি। আমরা সমাজে কোনো ধরনের বৈষম্য রাখতে চাই না। আপনাদের দুঃখ-কষ্টের কথা আমি সরকারের কাছে তুলে ধরব এবং যথাযথ পদক্ষেপের জন্য চেষ্টা করব। আমাদের লক্ষ্য বৈষম্যহীন সমাজ গঠন, যেখানে প্রত্যেকে সমানভাবে সুযোগ-সুবিধা ভোগ করবে।”

তিনি আরও বলেন, জনগণের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেই দল ও সমাজকে এগিয়ে নিতে হবে। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Manual2 Ad Code

উঠান বৈঠকে স্থানীয় যুবক-যুবতীসহ প্রবীণ নাগরিকরাও তাদের মতামত প্রকাশ করেন। তারা জানান, ছোট একটি কালভার্ট তাদের দৈনন্দিন জীবনকে যেমন কষ্টে ফেলেছে, তেমনি এটি সংস্কার হলে পুরো গ্রামের অর্থনৈতিক চিত্র বদলে যেতে পারে।

Manual5 Ad Code

অতঃপর বৈঠক শেষে উপস্থিত এলাকাবাসীর পক্ষ থেকে প্রীতম দাশের হাতে একটি লিখিত আবেদনপত্র হস্তান্তর করেন, যেখানে রাস্তা ও কালভার্ট সংস্কারের বিস্তারিত দাবী উল্লেখ করা হয়।

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, এই বৈঠকের মধ্য দিয়ে তাদের দীর্ঘদিনের অবহেলিত সমস্যা অবশেষে সরকারের নজরে আসবে এবং দ্রুত সমাধান হবে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ