লক্ষ্মীপুরে মহিলা দলের আলোচনা সভা ও নির্বাচনী প্রস্তুতির নির্দেশনা প্রদান

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৫

লক্ষ্মীপুরে মহিলা দলের আলোচনা সভা ও নির্বাচনী প্রস্তুতির নির্দেশনা প্রদান

Manual4 Ad Code

মেহেদী হাসান রাসেল, বিশেষ প্রতিনিধি | লক্ষ্মীপুর, ২৪ অক্টোবর ২০২৫ : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর জেলা মহিলা দলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক আলোচনা সভা ও নির্বাচনী প্রস্তুতি কমিটির নির্দেশনা প্রদান অনুষ্ঠান।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকাল ৪টায় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শহরের একটি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, জেলা বিএনপির সম্মানিত সদস্য ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, পৌর বিএনপির সাবেক সভাপতি মাহবুবুর রহমান লিটন, বর্তমান পৌর সভাপতি রেজাউল করিম লিটন, পৌর সাধারণ সম্পাদক প্রফেসর নিজাম উদ্দিন এবং জেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা মহিলা দলের সভাপতি সালমা আক্তার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া, এবং জেলা ও পৌর মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ।

Manual7 Ad Code

মহিলা দলের কর্মসূচি ও দিকনির্দেশনা

সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ে সংগঠনকে আরও সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ১ নভেম্বর থেকে ঘরে ঘরে গিয়ে নারী ভোটারদের সচেতনতা বৃদ্ধি ও প্রচার-প্রচারণা শুরু হবে।
বক্তারা বয়স্কভাতা, বিধবা ভাতা, স্বাস্থ্যসেবা কার্ডসহ নারীদের বিভিন্ন সরকারি সুবিধা পাওয়ার পদ্ধতি ও জনসচেতনতা বাড়ানোর ওপরও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

এ্যানির বক্তব্যে রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন

প্রধান অতিথির বক্তব্যে শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, “গত ১৭ বছর আমরা নানা নির্যাতন ও অত্যাচারের শিকার হয়েছি। দলের হাজারো নেতা-কর্মী জেলে গেছেন, অনেকে গুম ও খুনের শিকার হয়েছেন। এত বছর আমরা কেবল আন্দোলনে ব্যস্ত ছিলাম— যার মূল লক্ষ্য ছিল শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের অবসান।”

তিনি আরও বলেন, “৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, কারণ তিনি দেশের জনগণের কাছে গণশত্রুতে পরিণত হয়েছেন। লক্ষ্মীপুরে আন্দোলন ছিল সবচেয়ে প্রবল— এখানকার মানুষ স্বাধীনতা, গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে দৃঢ়ভাবে অবস্থান নিয়েছে। ভবিষ্যতেও আমাদের ঐক্যবদ্ধ থেকে আন্দোলন ও নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।”

নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

সভায় উপস্থিত নেতৃবৃন্দ আগামী নির্বাচনকে সামনে রেখে দলের নারী কর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। বক্তারা বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের এই সংগ্রামে মহিলা দল হবে সামনের সারির শক্তি।

Manual8 Ad Code

সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Manual8 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ