বাংলাদেশ দলিল লেখক সমিতির সভাপতি রশিদ, মহাসচিব টমাস

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৫

বাংলাদেশ দলিল লেখক সমিতির সভাপতি রশিদ, মহাসচিব টমাস

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৫ অক্টোবর ২০২৫ : সাবেক আইনমন্ত্রীর প্রতিশ্রুত দলিলপ্রতি সম্মানী ভাতা ন্যূনতম চার হাজার টাকা বাস্তবায়ন করাসহ ৭ দফা দাবি পূরণে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ দলিল লেখক সমিতির সদ্যগঠিত কমিটি।

আজ শনিবার (২৫ অক্টোবর ২০২৫) জাতীয় প্রেসক্লাবে সমিতির বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে বাংলাদেশ দলিল লেখক সমিতির নতুন ২৪ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে এম এ রশিদকে সভাপতি এবং কে এস হোসেন টমাসকেস মহাসচিব করা হয়েছে। পরে ৭ দফা দাবি জানানো হয়েছে।

কমিটিতে রফিকুল ইসলাম সরকার ও নুরুল হক মিয়া সিনিয়র ভাইস চেয়ারম্যান, এম এ তাহের, মুস্তাফিজুর রহমান মল্লিক ও শরিফুজ্জামান সজলকে ভাইস চেয়ারম্যান, এস এম আয়নাল হক, মো. ফিরোজ আলম ও আমিনুল ইসলাম আখন্দকে সিনিয়র যুগ্ম মহাসচিব, মো. রুহুল আমিন খান, মোহাম্মদ আরজু আখন্দ ও মো. সিদ্দিকুর রহমান লিটুকে যুগ্ম মহাসচিব করা হয়।

Manual1 Ad Code

নবগঠিত কমিটিতে সিলেট বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন—
মোহাম্মদ মছদ্দর আলী, ভাইস চেয়ারম্যান;
মো. আব্দুল আউয়াল, সহ-সাংগঠনিক সম্পাদক;
অর্জুন ঘোষ, যুগ্ম মহাসচিব;
মো. ফজলু মিয়া, সহ-আইন বিষয় সম্পাদক।

Manual3 Ad Code

এ সময় সরকারের কাছে ৭ দফা দাবি জানিয়েছে দলিল লেখক সমিতি। তা হচ্ছে, দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না। সাবেক আইনমন্ত্রীর প্রতিশ্রুত দলিলপ্রতি সম্মানী ভাতা ন্যূনতম চার হাজার টাকা বাস্তবায়ন করতে হবে।

লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কেউ দলিল লেখতে বা মুসাবিদা করতে পারবে না মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে। থানা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মাণ করতে হবে। যেহেতু পক্ষগণের সরবরাহকৃত কাগজ পত্রের ভিত্তিতে দলিল লেখা হয়, সেহেতু দলিল লেখকদের পেশাগত কারণে দলিল লেখা/মুসাবিদা কারক হিসাবে দলিল লেখকদের আনামী করা যাবে না। দলিল লেখক সমিতির থানা ও জেলা কমিটির সুপারিশ ছাড়া অনভিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স দেওয়া যাবে না মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে।
দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দিতে হবে। এই দাবি আদায়ে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে সমিতি।

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ