বিপ্লবী রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা কমরেড হায়দার আনোয়ার খান জুনো’র ৫ম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৫

বিপ্লবী রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা কমরেড হায়দার আনোয়ার খান জুনো’র ৫ম মৃত্যুবার্ষিকী আজ

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৯ অক্টোবর ২০২৫ : বীর মুক্তিযোদ্ধা, ১১ দফা আন্দোলনের অন্যতম রচয়িতা, উনসত্তরের গণঅভ্যুত্থানের সংগঠক এবং বিপ্লবী ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড হায়দার আনোয়ার খান জুনো’র ৫ম মৃত্যুবার্ষিকী আজ।

২০২০ সালের ২৯ অক্টোবর দুপুর ১টা ৩০ মিনিটে তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন কিডনি জটিলতায় ভোগার পর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি একই বছরের ১৫ সেপ্টেম্বর স্কয়ার হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে স্থানান্তরের পর সেখানেই মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

কমরেড জুনো এক কন্যা, এক পুত্র ও তিন নাতি রেখে গেছেন। তিনি প্রখ্যাত কমিউনিস্ট নেতা ও সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য কমরেড হায়দার আকবর খান রনো’র ছোট ভাই এবং পিডব্লিউডি’র সাবেক প্রধান প্রকৌশলী মরহুম হাতেম আলী খানের পুত্র।

Manual7 Ad Code

১৯৪৪ সালের ২৯ ডিসেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন কমরেড জুনো। তাঁর পৈতৃক নিবাস নড়াইল জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে অনার্স ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকেই তিনি বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং চীনপন্থী ধারার একজন সক্রিয় কর্মী হিসেবে খ্যাতি অর্জন করেন।

Manual4 Ad Code

১৯৬২ সালের শিক্ষা আন্দোলনে অংশ নিয়ে তিনি কারাবরণ করেন। সে সময় তিনি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সক্রিয় কর্মী ছিলেন। পরবর্তীতে সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত হন। ১৯৭০ সালে বিপ্লবী ছাত্র ইউনিয়ন গঠিত হলে তিনি এর প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।

মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তিনি ছিলেন গেরিলা বাহিনীর একজন কমান্ডার। নরসিংদীর শিবপুর অঞ্চলে তিনি বোমা তৈরির কাজ ও প্রতিরোধ যুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেন।

স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজনীতিতে যুক্ত হন এবং ১৯৭৯ সালে কেন্দ্রীয় কমিটির সদস্য হন। পরবর্তীতে সাংস্কৃতিক আন্দোলনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং সংগঠন ‘সৃজন’-এর সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশন-এর সাথেও যুক্ত ছিলেন।

কমরেড জুনো মুক্তিযুদ্ধ, উনসত্তরের গণঅভ্যুত্থান এবং ছাত্র রাজনীতি বিষয়ে একাধিক গ্রন্থ রচনা করেছেন। তাঁর উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে “শিবপুরের রণাঙ্গণ”, “উনসত্তরের দিনগুলি” এবং একটি উপন্যাস।

ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড মাহমুদুল হাসান মানিক এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড নূর আহমদ বকুল এক বিবৃতিতে কমরেড হায়দার আনোয়ার খান জুনো’র ৫ম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন।

সৈয়দ আমিরুজ্জামান ও মৌলভীবাজার জেলা কমিটির শ্রদ্ধা

বীর মুক্তিযোদ্ধা হায়দার আনোয়ার খান জুনো’র স্মৃতিতে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

Manual3 Ad Code

এছাড়াও শ্রদ্ধা নিবেদন করেছেন মৌলভীবাজার জেলা সম্পাদক তাপস কুমার ঘোষ, শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দেওয়ান মাসুকুর রহমান ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, এবং শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি শেখ জুয়েল রানা ও সাধারণ সম্পাদক রোহেল আহমদ।

Manual3 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ