মাদক সমাজের সবচেয়ে বড় সমস্যা, নির্মূলে সামাজিক সচেতনতা জরুরি: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৫

মাদক সমাজের সবচেয়ে বড় সমস্যা, নির্মূলে সামাজিক সচেতনতা জরুরি: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

Manual6 Ad Code

মেহেদী হাসান রাসেল, বিশেষ প্রতিনিধি | লক্ষ্মীপুর, ৩০ অক্টোবর ২০২৫ : বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, “বর্তমানে সমাজের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদক। এই ভয়াবহ সামাজিক ব্যাধি থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক সচেতনতা সবচেয়ে বেশি জরুরি।”

তিনি বলেন, “স্কুল-কলেজ পর্যায়ে সচেতনতামূলক কর্মসূচি বাড়াতে হবে। শিক্ষার্থীদের মোবাইল ফোন ও মাদক থেকে দূরে রাখার উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে বইপাঠ প্রতিযোগিতা ও সাহিত্যচর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এক কথায়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাদকবিরোধী প্রচারণা জোরদার করতে হবে।”

Manual5 Ad Code

বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) দুপুরে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে বইপাঠ ও সাহিত্য বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের আয়োজন করে লক্ষ্মীপুর পাবলিক লাইব্রেরি ও টাউন হল কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর টাউন লাইব্রেরির সাধারণ সম্পাদক মাইন উদ্দিন পাঠান।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরও বলেন, “বর্তমান প্রজন্মের অধিকাংশ শিক্ষার্থী স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। এটি খারাপ নয়, কিন্তু তারা যেন এ মাধ্যমগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে শেখে, সেটিই এখন বড় চ্যালেঞ্জ। সোশ্যাল মিডিয়ায় ভালো জিনিস গ্রহণ করতে হবে, ইতিবাচক চিন্তা ও আচরণ প্রচার করতে হবে।”

Manual4 Ad Code

তিনি আরও বলেন, “ফেসবুক, ইউটিউব কিংবা অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে ভালো কনটেন্ট আছে— সেই জায়গাগুলো থেকে শেখার মানসিকতা গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের মধ্যে বইপাঠের অভ্যাস বাড়াতে পারলে তারা মাদক ও নেতিবাচক চিন্তা থেকে স্বাভাবিকভাবেই দূরে থাকবে।”

Manual4 Ad Code

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— হেলাল উদ্দিন মাহমুদ, হারুনুর রশিদ বাবলু, সাইফুল ইসলাম তপন ও হারুনুর রশিদ।
প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর গিয়াস উদ্দিন ও কার্তিক সেনগুপ্ত।

Manual5 Ad Code

অনুষ্ঠানের শুরুতে বইপাঠ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশে প্রেরণাদায়ী বক্তব্য দেন।

সমাপনী বক্তব্যে আয়োজকরা বলেন, “ডিজিটাল যুগে শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় উৎসাহিত করতে এবং নৈতিকভাবে গড়ে তুলতে বইপাঠের বিকল্প নেই। তরুণদের মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন নিয়মিত করা হবে।”

 

এ সংক্রান্ত আরও সংবাদ