মৌলভীবাজারে যুব উন্নয়ন নিয়ে রংধনুর সাতরং-এর আলোচনা সভা

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৫

মৌলভীবাজারে যুব উন্নয়ন নিয়ে রংধনুর সাতরং-এর আলোচনা সভা

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি | মৌলভীবাজার, ৩০ অক্টোবর ২০২৫ : মৌলভীবাজার সাইফুর রহমান রোডের রংধনুর সাতরং মিলনায়তনে বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভার সভাপতিত্ব করেন রংধনুর সাতরং-এর সভাপতি জনাব নাসির উদ্দিন আহমেদ উজ্জ্বল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জনাব ফরহাদ নূর, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক জনাব ইকবাল নাছির, সাংবাদিক আব্দুর রব, রংধনু সাতরং-এর উপদেষ্টা সাংবাদিক রিপন কান্তি ধর রুপকসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কে.পি.এস. বিজয় এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন রোমান আহমেদ ও আব্দুস সালাম মামুন।

রংধনুর সাতরং পরিদর্শন শেষে প্রধান অতিথি ফরহাদ নূর বলেন, “দীর্ঘদিন ধরে কর্মসংস্থানের লক্ষ্যে আপনারা যে পরিশ্রম করে যাচ্ছেন তা প্রশংসনীয়। যুব উন্নয়ন অধিদপ্তর সবসময় আপনাদের পাশে থাকবে এবং যতটুকু সম্ভব সহযোগিতা করবে।”

Manual3 Ad Code

সহকারী পরিচালক ইকবাল নাছির বলেন, “রংধনুর সাতরং যে উদ্যোক্তা তৈরির উদ্যোগ গ্রহণ করেছে, তা সত্যিই প্রশংসার দাবি রাখে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্পা আহমেদ পপি, কাবেরী দাস, অর্পনা দও, সাদিয়া আক্তার, ইনসিয়া আক্তার, তাসনিয়া তাবাসসুম, সায়মা আক্তার ও সিমা আক্তার।

Manual1 Ad Code

রংধনুর সাতরং ২০১২ সাল থেকে যুব উন্নয়ন অধিদপ্তর ও মৌলভীবাজার পৌরসভার সহযোগিতায় যুব উন্নয়ন, বেকার সমস্যা সমাধান, সমাজ উন্নয়ন এবং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি এ পর্যন্ত প্রায় ১,৮০০-এর বেশি যুবক ও যুব মহিলাকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছে, যাদের অনেকেই বর্তমানে স্বনির্ভর হয়ে নিজস্ব ব্যবসা পরিচালনা করছেন এবং নতুন উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখছেন।

Manual3 Ad Code

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিতু দেব। শেষে অতিথিদের আপ্যায়নের মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে।

Manual2 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ