মৃত্যুর আগে জবানবন্দী

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৫

মৃত্যুর আগে জবানবন্দী

Manual3 Ad Code

আয়শা জাহান নূপুর |

স্মৃতিচারণে বিশেষ কিছু বলবার সময় পেরিয়ে গেছে বলেছি।
শেষ ট্রেন চলে যাওয়ার আগে প্লাটফর্মে অগনিত কোলাহল।
বৃষ্টি শূণ্য মেঘে আকাশ ভাসছে, চোখের কাজলে শান্ত সমুদ্র।
উইন্ডস্ক্রিনে ঝাপসা সব, দর্শক শূন্য আসন এখানে অব্যবহৃত।
মেয়াদাত্তীর্ণ পারফিউমের মতো পড়ে আছে প্রেমের কবিতা।
বেঁচে গেছি বলে যে নাবিক প্রাণ খুলে গাইতো, আজ সে মৃত।
অর্বাচীনের মতো খুলে গেছে প্রেমিকার বারো হাতের বুনন।
আমি স্বপ্ন দেখতে গিয়ে অসংখ্য রাত ঘুমের মধ্যে কেঁদেছি।

বলেছি তো, আমার স্মৃতিচারণে বিশেষ কিছু বলবার নেই।
জন্মাবার পর থেকেই নিজেকে সত্তর বছরের বৃদ্ধ- ই দেখেছি।
আমার শৈশব, কৈশোর, যৌবন বলে কোন বায়বীয় শব্দ নেই
ভাগাভাগি করে আমি বেঁচে আছি সত্য, মৃত্যুকে ভালোবেসে।
নামবার মতো সুলভ কোন স্টেশন পাইনি বলে, আজো নামি নি।
যদি একবারও মনে হতো এখনও আমি সব বদলে দিতে পারি,
ঠিক এ বিশ্বাসটুকু থাকলেই সাঁতার দিতাম দূর্লভ জীবন নদীতে।
হে অপরিচিত সকল, করুনা করার আগে আমাকে ভালোবেসে ক্ষমা করো।
#

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ