মেকআপ রুমের আর্টিস্ট আপুরা, যাদের অবদান অনস্বীকার্য!

প্রকাশিত: ১:৩১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৫

মেকআপ রুমের আর্টিস্ট আপুরা, যাদের অবদান অনস্বীকার্য!

Manual3 Ad Code

মেহেনাজ মুন্নি |

টেলিভিশনের পর্দায় আমরা যারা কথা বলি, দর্শকেরা আমাদের দেখেন একটি পরিপাটি, আত্মবিশ্বাসী রূপে। কিন্তু সেই পরিপাটি হয়ে ওঠার পেছনে কত কৌতূহল, কত প্রস্তুতি, আর কত অনালোচিত পরিশ্রম—সেটা দর্শকের চোখে ধরা পড়ে না। বরং অনেক সময় উপস্থাপকদের নিজেরও উপলব্ধি হয় হঠাৎ করে, বেশ অপ্রত্যাশিত এক মুহূর্তে।

Manual6 Ad Code

বিটিভিতে যোগ দেওয়ার প্রথমদিকের কথা মনে আছে এখনো। মেকআপ রুমে না গিয়ে, স্বাভাবিক চেহারা-ই নিয়ে অফিসে ঢুকতেই গেইটের আনকেল একদিন ব্যস্তভাবে জিজ্ঞেস করলেন—
“আপনার পরিচয়? কোন প্রোগ্রামে যাবেন?”
কিছুটা লজ্জা, কিছুটা হাসির মধ্যে দিয়ে ভেতরে ঢুকেছিলাম সেদিন। পরে বুঝলাম, ক্যামেরার সামনে থাকা মানুষটিকে দর্শক যেমন দেখেন, গেইটের আনকেলও ঠিক তেমনটাই কল্পনা করে রাখেন—পোশাকে, মুখে, উপস্থিতিতে পরিপাটির ছাপ।

কিন্তু সেই পরিপাটির শুরুটা কোথায়?
নিউজরুম বা স্টুডিও থেকে একেবারেই না—শুরু হয় মেকআপ রুমে।

মেকআপ আর্টিস্টদের অনেকেই বলেন—তারা নাকি শুধু সাজিয়ে তোলেন না, আত্মবিশ্বাসও গড়ে দেন। সত্যি কথা বলতে কী, সংবাদ পাঠের আগে স্ক্রিপ্ট পড়ে নেওয়া, রানডাউন দেখে নেওয়া, ভয়েস টোন ঠিক রাখা—এর সব কিছুর পাশাপাশি নিজের চেহারাটা পরিপাটি করে তোলাটা একটা মানসিক প্রস্তুতি। যেদিন মেকআপ ভালো হয়, সেইদিন ডেলিভারিও যেন খানিকটা বেশি আত্মবিশ্বাসী।

এই আত্মবিশ্বাস গড়ে দেন যাঁরা—তাঁরা আমাদের মেকআপ আর্টিস্ট আপুরা।
তাঁরা যেন চোখে দেখা যায় না এমন একধরনের ‘ম্যাজিক’ জানেন।

Manual2 Ad Code

প্রতিদিন কত ব্যস্ততার মধ্যে তাঁরা দ্রুত, নিখুঁতভাবে আমাদের প্রস্তুত করেন। কখনো মুখে ক্লান্তির ছাপ, কখনো চোখে-ঠোঁটে চাপের দাগ—সবকিছুই তাঁদের তুলির টানে হয়ে ওঠে ক্যামেরা-উপযোগী। আমরা পর্দায় যেভাবে নিজেকে দেখি, তার অনেকটা তৈরি হয় তাঁদের দক্ষ হাতে।

Manual6 Ad Code

তাই টেলিভিশনের ঝলমলে দুনিয়ার ভেতরে সত্যিকার অর্থেই কাজ করেন দুই দল—
একদল সামনে, আরেকদল পর্দার পেছনে। সামনে থাকা মানুষগুলো যতটা দৃশ্যমান, পেছনের মানুষগুলো ঠিক তার সমান গুরুত্বপূর্ণ—কখনো কখনো আরও বেশি।

এখন আর বিটিভির গেটে কেউ জিজ্ঞেস করেন না, “আপনি কোথায় যাবেন?”
নিজের চেষ্টায় এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে আমিও অনেকটা পরিপাটি হয়ে অফিসে যাই। তবু একটা সত্য স্বীকার করতেই হয়—একলা একলা মেকআপ করার ‘কঠিন কাজটা’ এখনো পুরোপুরি পারি না। শিখতে হবে, কারণ প্রতিদিন আমরা যারা পর্দায় কথা বলি, তাঁদের পাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর অবদান কখনোই হালকাভাবে নেওয়ার নয়।

মেকআপ রুমের সেই পরিশ্রমী আপুদের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসা—
কারণ পর্দার আলোয় আমাদের মুখটা যতটাই উজ্জ্বল দেখা যায়, তার পেছনে থাকে তাঁদের নীরব, শিল্পীর মতো যত্ন।

#
মেহেনাজ মুন্নি
নিউজ প্রেজেন্টার
বিটিভি
ঢাকা।

 

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ