যার কোন নাম হয় না

প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৫

যার কোন নাম হয় না

Manual6 Ad Code

আয়শা জাহান নূপুর |

অনেক কিছুই বেনামী চিঠির মতো পড়ে থাকে ডাকঘরে।
কেউ রাখে না প্রাপকহীন এ মৃত ঠিকানার খোঁজ।
অথবা বদলে গেছে বহু বদলে সমস্ত সমীকরণ।
দখল হয়ে গেছে শৈশবের মাঠ, শান্ত পুকুর, নিজস্ব বিকেল।
মিঠে রোদের মধুমঞ্জুরী আর নবজাতক আমের মুকুল।
কবিতা মুছে গেছে অক্ষর থেকে, কবির হৃদয় কাটে নির্ঘুম।

Manual5 Ad Code

উঠে গেছে হরিচরণের পাঠশালা, তাঁতি পাড়া, হাওয়ার ঘর,
আর …আর একটা অপ্রকাশিত পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী।
যেখানে জগদীশের বোতাম খোলা বুকে
মিহি বাতাস নামলেই – কেঁপে উঠতো নরম উদাস ঘাস।
আদুরে গলায় ঝরতো,”তুই পাশে থাকলে কিছুই মনে থাকে না, মাইরি! দেখতো সব ঠিক আছে কী না!”
আজ সেখানে টুং টাং চুড়ির আওয়াজ, গভীর রাতে জেগে থাকে নিদ্রাহীন চোখ, চাপা হাসি আর ধ্রুপদী শব্দের কর্মশালা।

কত কিছু অনাধিকারে চলে যায়…! কত কিছু! জানা হয় না।
এই যেমন, পাড়ার ক্লাব সরে গেছে সবার অলক্ষে।
ঝিকমিক বাতি জ্বলছে কমিউনিটি সেন্টারের শরীর জুড়ে।
কি আশ্চর্য নিয়মে ঘুড়ি উড়ার আকাশে জমছে ধোঁয়ার স্তুপ।
আমাদের যৌথ জীবনও সরে গেছে বাঁকা পথ ধরে বহুদূর!
হুট হাট শীত নামে, কার্নিসে জমে না আর গেরস্থালি ঝুল।

#
এই কবিতার সারাংশ / সারমর্ম মূলত সময়ের পরিবর্তনে হারিয়ে যাওয়া জীবন, সম্পর্ক ও অনুভূতির বেদনা ও নস্টালজিয়াকে তুলে ধরে।

Manual8 Ad Code

কবিতায় কবি দেখিয়েছেন—অনেক কিছু আমাদের জীবনে নীরবে, নামহীনভাবে হারিয়ে যায়। যেমন বেনামী চিঠির মতো পড়ে থাকে স্মৃতি, যাদের আর কোনো প্রাপক নেই। শৈশবের মাঠ, পুকুর, বিকেল, প্রেম, পাড়া–প্রতিবেশ, সরল সম্পর্ক—সবই দখল হয়ে যায় বা বদলে যায় আধুনিকতার চাপে। একসময়কার নিষ্পাপ প্রেম, ঘরোয়া আবেগ ও মানবিক উষ্ণতা আজ কোলাহল, যান্ত্রিকতা ও কৃত্রিম জীবনের কাছে চাপা পড়ে গেছে।

Manual4 Ad Code

কবি আক্ষেপের সঙ্গে বোঝাতে চেয়েছেন যে শুধু জায়গা বা স্থাপনা নয়, মানুষের যৌথ জীবন, অনুভূতি ও আত্মিক সম্পর্কও অজান্তে সরে যায় দূরে। এই বিচ্ছেদ ও হারিয়ে যাওয়ার যন্ত্রণা এতটাই গভীর যে অনেক সময় তা বোঝাও যায় না, বলা যায় না—সবই রয়ে যায় নামহীন, অনুচ্চারিত শূন্যতা হয়ে।

সংক্ষেপে বলা যায়, কবিতাটি সময়, পরিবর্তন ও আধুনিক জীবনের চাপে হারিয়ে যাওয়া মানবিক মূল্যবোধ, প্রেম ও স্মৃতির বিষাদময় দলিল।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ