একটি পৃথিবীর কবিতা

প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৫

একটি পৃথিবীর কবিতা

Manual3 Ad Code

আয়শা জাহান নূপুর |

সেই সব পাতা ঝরা দিনগুলি স্মৃতি এ্যালবামে জমে উঠে।
আকাশের জমিনে ফুটে থাকা অসংখ্য শিমুল ছিল প্রেরণায়।
আমরা প্রত্যেকেই সে বেলায় ফুল নয় আগুন ই দেখতাম।
সে দৃশ্য আমাদের চোখে দেখা উজ্জ্বলতর মূহুর্ত হয়ে থাকে।
আঁধারের উঠোনে সকলি এক একটা পারিজাত,
দেবতার বাগানে চুরি হওয়া প্রয়োজনীয় প্রেম।
জীবনের গভীরে আরও এক দর্শনের পাঠ।
জীবনের গভীরে আরও এক মিথ্যার আবাদ আমরা পরিহাস করতাম, নিজেকে ভালোবেসে।
এই ক্ষয়ে যাওয়া পৃথিবীর প্রতিটি মানুষই স্বীকার করে, একটি ভুল চিঠি তার ঠিকানায় এসেছে।
এই বিস্তীর্ণ আলোতেও ধরা পরে নিজেদের প্রগাঢ় অন্ধকার, যা সম্পর্কের খুব কাছে বাস করে।
তবুও আমরা মেখেছি বিশ্বাসের মলম জরায়ূতে।
বিনীত পাঠ নিয়েছি বৈশ্বিক পাঠশালায়।
মূল্যবোধ বেড়ে উঠুক ফলবতী বৃক্ষের মতোন।
মানবতা বাচুক বোধ আর ভালোবাসার কবিতায়।
#
এই কবিতার সারাংশ / সারমর্ম —

Manual8 Ad Code

কবিতাটি মানুষের জীবন, স্মৃতি, ভুল–ভ্রান্তি ও মানবিক চেতনার গভীর আত্মঅনুসন্ধানকে তুলে ধরেছে। অতীতের স্মৃতি, প্রকৃতির রূপক ও আলো–অন্ধকারের প্রতীকের মাধ্যমে কবি দেখিয়েছেন মানুষের ভেতরের দ্বন্দ্ব, মিথ্যা ও আত্মপরিহাসকে। প্রত্যেক মানুষই জীবনের পথে কোনো না কোনো ভুল বহন করে চলে এবং সেই ভুলের মধ্যেই নিজের অন্ধকারকে আবিষ্কার করে। তবুও বিশ্বাস, প্রেম ও মূল্যবোধকে আঁকড়ে ধরে মানুষ নতুন করে শেখে, বেড়ে ওঠে। শেষ পর্যন্ত কবিতাটি মানবতা, বোধ ও ভালোবাসার মধ্য দিয়ে একটি সুন্দর, মূল্যবোধসম্পন্ন পৃথিবীর প্রত্যাশা প্রকাশ করেছে।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ