২৬ ডিসেম্বর রাজবাড়ীতে নিরাপদ খাদ্য পণ্য ব্যবসায়ী ও উদ্যোক্তা সম্মেলন

প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৫

২৬ ডিসেম্বর রাজবাড়ীতে নিরাপদ খাদ্য পণ্য ব্যবসায়ী ও উদ্যোক্তা সম্মেলন

Manual1 Ad Code

বিশেষ প্রতিনিধি | রাজবাড়ী, ১৯ ডিসেম্বর ২০২৫ : দেশজ খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণে ভেজাল, ক্ষতিকর রঙ, রাসায়নিক, প্রিজারভেটিভ ও হরমোনের ব্যাপক ব্যবহারে জনস্বাস্থ্য আজ মারাত্মক হুমকির মুখে পড়েছে। মাছ, মাংস, দুধ, মিষ্টি, ফলমূল, শাকসবজি, মসলা, গুড়, ঘি, মধু এমনকি শিশু খাদ্যেও বিভিন্ন ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি দীর্ঘমেয়াদে গুরুতর শারীরিক জটিলতার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, শিশু খাদ্যে কৃত্রিম রঙ ও ফ্লেভারের বিষক্রিয়া শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিচ্ছে এবং ভবিষ্যৎ প্রজন্মকে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে।

এই প্রেক্ষাপটে জনসচেতনতা বৃদ্ধি, নিরাপদ ও প্রাকৃতিক খাদ্যের উৎপাদন ও বাজার সম্প্রসারণ, সৎ উদ্যোক্তা ও ব্যবসায়ীদের নৈতিক অবস্থান সুদৃঢ় করা এবং ভেজালের বিরুদ্ধে শক্ত সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে Bangladesh Safe Food Producers and Traders Association (BASAFPTA) আগামী ২৬–২৭ ডিসেম্বর ২০২৫ রাজবাড়ীতে আয়োজন করতে যাচ্ছে “নিরাপদ খাদ্য পণ্য ব্যবসায়ী ও সৎ উদ্যোক্তা সম্মেলন–২০২৫”।

সম্মেলনে দেশীয় খাদ্য শিল্পের সঙ্গে যুক্ত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, নিরাপদ খাদ্য উৎপাদক ও সরবরাহকারী, হালাল ও অর্গানিক পণ্য প্রস্তুতকারক, গবেষক ও স্বাস্থ্যকর্মীরা অংশ নেবেন। দুইদিনব্যাপী এই আয়োজনে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, ভেজাল প্রতিরোধ, দেশীয় শিল্প ও ব্যবসা রক্ষা এবং কর্পোরেট আগ্রাসন থেকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সুরক্ষার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

Manual1 Ad Code

আয়োজক সূত্র জানায়, সম্মেলনের প্রথম দিন শুক্রবার অনুষ্ঠিত হবে নিরাপদ খাদ্য ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক সেমিনার। দ্বিতীয় দিন শনিবার থাকবে পারমাথেরাপি ও প্রাকৃতিক উপায়ে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক আলোচনা সভা।

Manual5 Ad Code

রাজবাড়ীর বহরপুরে অবস্থিত শান্তি মিশনে আয়োজিত এই সম্মেলনে অংশগ্রহণকারীদের জন্য দুই রাত ও দুই দিনের আবাসনের পাশাপাশি অর্গানিক ও হালাল খাবারের ব্যবস্থা থাকবে। এছাড়া প্রত্যেক অংশগ্রহণকারীকে প্রদান করা হবে সার্টিফিকেট, ক্রেস্ট, ব্যাগ ও প্রয়োজনীয় উপকরণ।

মাত্র ৫০ জন অংশগ্রহণকারী নিয়ে আয়োজন করা এই সম্মেলনে অংশগ্রহণ ফি নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা। আগ্রহীদের জন্য নিবন্ধনের শেষ তারিখ ২১ ডিসেম্বর ২০২৫।

আয়োজকদের মতে, জাতীয় স্বাস্থ্য সুরক্ষা, জনগণের সুস্থতা এবং দেশীয় খাদ্য শিল্প টিকিয়ে রাখতে এই সম্মেলন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।

সম্মেলনের পৃষ্ঠপোষকতায় রয়েছে—
www.drneem.com, Organic World (www.organicworld.asia), Honey World (www.honeyworld.asia) এবং Herbal World (www.herbalworld.org)।

Manual3 Ad Code

নিবন্ধন ও যোগাযোগের জন্য:
মোবাইল: ০১৭৪১৬৭৮১৩০, ০১৭৪১৬৭৮১৩১

 

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ