কবিতাকে বলা হয় হাইয়েস্ট ফর্ম অব আর্ট

প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৫

কবিতাকে বলা হয় হাইয়েস্ট ফর্ম অব আর্ট

Manual8 Ad Code

শান্তা আনোয়ার |

কবিতাকে বলা হয় হাইয়েস্ট ফর্ম অব আর্ট। কবিতা আর আট দশটা শিল্পের মতো গুরুমুখী নয়, অর্থাৎ কাউকে কবিতা লেখা শিখানো যায়না। কবিতা একান্তই ব্যক্তির মনের ভাবের সর্বোচ্চ প্রকাশ।

আমরা স্কুলে কবিতা পড়েছি নিয়ম করে। কিন্তু কবিতা বুঝতে শিখিনি। কবিতা আর অকবিতাকে আমরা আলাদা করতে শিখিনি। কবিতার সমালোচনা করা শিখিনি।

জীবনানন্দ দাশের কবিতার কঠোর সমালোচনা করতেন শনিবারের চিঠির সম্পাদক সজনীকান্ত দাস। মাইকেল মধুসূদনের মেঘনাধ বধ কাব্যের সমালোচনা করেছেন খোদ রবীন্দ্রনাথ ঠাকুর। আবার রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতার সমালোচনা করেছেন ডি এল রায়।

Manual8 Ad Code

আমরা যদি আমাদের সন্তানদের এই সমালোচনা গুলো পড়াতে পারতাম পাঠ্যক্রমে, তাহলে কবিতা বোঝার ক্রিটিক করার একটা স্কিল হয়তো তাদের তৈরি হতো। কিন্তু আমি শিওর আপনি সাহিত্যপ্রেমীদেরকেই জিজ্ঞেস করে দেখতে পারেন, তারা জীবনানন্দ পড়লেও সজনীকান্ত দাসের লেখা পড়েন নি। অথচ জীবনানন্দ পড়াই সম্পূর্ণ হবেনা, যদিনা আমরা সজনীকান্ত পড়ি।

Manual7 Ad Code

আমরা মেঘনাধ বধ কাব্য পড়িয়েছি কলেজে কিন্তু মেঘনাদ বধ নিয়ে রবীন্দ্রনাথের ক্রিটিক কী পড়িয়েছি? সেই ক্রিটিকও তো ক্লাসিক। সেই ক্রিটিক ছাড়া কি মেঘনাদবধ কাব্য পড়া সম্পুর্ন হবে?

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ