ঘরে বসেই লাইভ ক্লাসে ফ্রেঞ্চ ভাষা শেখার সুযোগ দিচ্ছে লিড একাডেমি

প্রকাশিত: ১০:০৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৫

ঘরে বসেই লাইভ ক্লাসে ফ্রেঞ্চ ভাষা শেখার সুযোগ দিচ্ছে লিড একাডেমি

Manual3 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২৬ ডিসেম্বর ২০২৫ : বিদেশে উচ্চশিক্ষা, আন্তর্জাতিক ক্যারিয়ার কিংবা ব্যক্তিগত দক্ষতা উন্নয়নে ফ্রেঞ্চ ভাষার গুরুত্ব দিন দিন বাড়ছে। তবে সময় ও সুযোগের অভাবে অনেকেই এই ভাষা শেখা শুরু করতে পারছেন না। এ সমস্যার সমাধান নিয়ে এসেছে দেশের অন্যতম স্কিল ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান লিড একাডেমি।

Manual8 Ad Code

লিড একাডেমির উদ্যোগে এখন ঘরে বসেই লাইভ অনলাইন ক্লাসে ফ্রেঞ্চ ভাষা শেখার সুযোগ পাচ্ছেন আগ্রহীরা। একেবারে শুরু থেকে সহজ ও সুসংগঠিত পদ্ধতিতে শেখানো হচ্ছে French A1 (Beginner Level) কোর্স। ইন্টার‌্যাকটিভ লাইভ সেশনের মাধ্যমে শিক্ষার্থীরা সরাসরি প্রশিক্ষকের সঙ্গে যুক্ত হয়ে ভাষা শেখার বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই কোর্সটি বিশেষভাবে তৈরি করা হয়েছে তাদের জন্য, যারা পড়াশোনা বা চাকরির ব্যস্ততার কারণে নিয়মিত ক্লাসে উপস্থিত হতে পারেন না। অনলাইন লাইভ ক্লাস হওয়ায় শিক্ষার্থীরা ঘরে বসেই মানসম্মত প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাচ্ছেন।

ফ্রেঞ্চ ভাষা জানা থাকলে বিদেশে পড়াশোনা, আন্তর্জাতিক প্রতিষ্ঠানে চাকরি কিংবা গ্লোবাল স্কিল ডেভেলপমেন্টে উল্লেখযোগ্য সুবিধা পাওয়া যায়। এ কারণে তরুণদের মধ্যে ফ্রেঞ্চ ভাষা শেখার আগ্রহ দ্রুত বাড়ছে।

Manual4 Ad Code

লিড একাডেমি কর্তৃপক্ষ জানায়, কোর্সটিতে আসন সংখ্যা সীমিত। আগ্রহীদের দ্রুত নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে। বিস্তারিত জানতে এবং ভর্তি নিশ্চিত করতে লিড একাডেমির নির্ধারিত “Book Now” অপশনে ক্লিক করার অনুরোধ করা হয়েছে।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ