মৌলভীবাজারে জেলা পুলিশের মাসিক সভায় পারফরমেন্সের ভিত্তিতে পাঁচ কর্মকর্তা পুরস্কৃত

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৬

মৌলভীবাজারে জেলা পুলিশের মাসিক সভায় পারফরমেন্সের ভিত্তিতে পাঁচ কর্মকর্তা পুরস্কৃত

Manual2 Ad Code

 

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ০৬ জানুয়ারি ২০২৬ : মৌলভীবাজারে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

পুলিশ সদস্যদের কল্যাণ, পেশাগত সমস্যা, দায়িত্ব পালনে বিদ্যমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা এবং ভালো কাজের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় মৌলভীবাজার পুলিশ লাইনসের ড্রিল শেডে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।

সভাটি সঞ্চালনা করেন সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু।

সভায় জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি ও ইউনিটে কর্মরত পুলিশ সদস্যরা তাঁদের পেশাগত ও ব্যক্তিগত বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়।

পুলিশ সুপার মনোযোগসহকারে এসব সমস্যা শোনেন এবং তাৎক্ষণিকভাবে বেশ কিছু সমস্যার সমাধানের নির্দেশনা দেন। পাশাপাশি তিনি পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা, জনসেবার মান বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষায় আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

Manual2 Ad Code

সভায় জেলা পুলিশের সার্বিক কার্যক্রম আরও গতিশীল করতে অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল, মামলা তদন্তের মান উন্নয়ন এবং জনগণের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ বজায় রাখার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

এসময় ডিসেম্বর ২০২৫ মাসের কর্মদক্ষতা ও পারফরমেন্স মূল্যায়নের ভিত্তিতে শ্রেষ্ঠ থানা ও কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।

পুলিশ হেডকোয়ার্টার্স নির্ধারিত অভিন্ন মানদণ্ডে মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন।

এছাড়া শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর (এসআই) হিসেবে নির্বাচিত হন সদর মডেল থানার শিপু কুমার দাস। শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হন সদর ট্রাফিক পুলিশের কমলেশ বিশ্বাস এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হন সদর মডেল থানার সহকারী সাব-ইন্সপেক্টর (এএসআই) মো. রানা মিয়া।

একই অনুষ্ঠানে চাঞ্চল্যকর একটি ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করার জন্য কুলাউড়া থানার এসআই মোহাম্মদ ছাদেক মিয়াকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। তাঁর এই সাফল্য জেলা পুলিশের পেশাগত দক্ষতা ও কার্যকর তদন্তের উদাহরণ হিসেবে তুলে ধরা হয়।

Manual2 Ad Code

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. আজমল হোসেন; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়েরসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান এবং জেলার সব থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।

কল্যাণ সভা শেষে পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এ ধরনের সভা ও পুরস্কার প্রদান পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ