শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যবসায়ী মো. রুহুল আমিন তালুকদার আর নেই

প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৬

শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যবসায়ী মো. রুহুল আমিন তালুকদার আর নেই

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৬ ফেব্রুয়ারি ২০২৬ : শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যবসায়ী মো. রুহুল আমিন তালুকদার আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

Manual3 Ad Code

সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টার দিকে শ্রীমঙ্গলের সাইফুর রহমান মার্কেটে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড়। ১ ছেলে ও ১ মেয়ে সহ পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

Manual6 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি শ্রীমঙ্গলের ব্যবসায়িক অঙ্গনে সততা, ন্যায়নিষ্ঠা ও সেবামূলক মানসিকতার জন্য পরিচিত ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে শ্রীমঙ্গলে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের জানাজার নামাজ আজ বাদ এশা কালীঘাট রোডস্থ বায়তুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

Manual8 Ad Code

মো. রুহুল আমিন তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। এক শোকবার্তায় তিনি বলেন, “মো. রুহুল আমিন তালুকদার ছিলেন একজন সৎ, পরোপকারী ও সমাজহিতৈষী মানুষ। তাঁর মৃত্যুতে শ্রীমঙ্গল একজন মানবিক ব্যবসায়ী ও সমাজসেবককে হারালো। আমি তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

এছাড়াও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

আল্লাহ রাব্বুল আলামিন যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার শক্তি দান করেন—এমনটাই কামনা করেছেন এলাকাবাসী।

Manual8 Ad Code