গুরুতর অসুস্থ হয়ে সিসিইউতে বিএনপি নেত্রী সেলিমা রহমান

প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৬

গুরুতর অসুস্থ হয়ে সিসিইউতে বিএনপি নেত্রী সেলিমা রহমান

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২২ ফেব্রুয়ারি ২০২৬ : হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান।

Manual2 Ad Code

তিনি বরিশালের কৃর্তিমান পুরুষ ও সাবেক পকিস্তান পার্লামেন্টের সুযোগ্য স্পিকার, মরহুম আবদুল জব্বার খানের সুযোগ্য মেয়ে, বাংলাদেশের গর্বিত কৃর্তিসন্তান, মরহুম ওবায়দুল্লাহ খান, এনায়েতউল্লাহ খানের ছোট বোন, প্রজ্ঞাবান বামপন্থি রাজনীতিবিদ কারাগারে বন্দি কমরেড রাশেদ খান মেননের বোন।

রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬) তার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বর্তমানে তিনি সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন আছেন।

Manual1 Ad Code

পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকদের পরামর্শে তাকে সিসিইউতে ভর্তি করা হয়।

Manual7 Ad Code

বেগম সেলিমা রহমানের রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় তার পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।