গ্রিসে কিউবার সংহতিতে কমিউনিস্ট যুবসমাজের বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৬

গ্রিসে কিউবার সংহতিতে কমিউনিস্ট যুবসমাজের বিক্ষোভ সমাবেশ

Manual1 Ad Code

বিশেষ প্রতিনিধি | পাত্রাস (গ্রিস), ২৫ ফেব্রুয়ারি ২০২৬ : গ্রিসের পাত্রাস শহরে কিউবার প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে গ্রিসের কমিউনিস্ট যুবসংগঠন (কেএনই)।

Manual4 Ad Code

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ সমাবেশে বিশ্ববিদ্যালয় ও স্কুলের শিক্ষার্থী এবং তরুণ শ্রমিকরা অংশ নেন। গ্রিসের কমিউনিস্ট পার্টি (কেকে ই) এ তথ্য জানিয়েছে।

Manual4 Ad Code

সমাবেশ থেকে বক্তারা বলেন, সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে সংগ্রামে কিউবার জনগণ একা নয়। তারা যুক্তরাষ্ট্রের আরোপিত দীর্ঘদিনের অর্থনৈতিক অবরোধ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন হুমকি ও নিষেধাজ্ঞারও তীব্র নিন্দা জানানো হয়।

বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগানে কিউবার বিপ্লবী ঐতিহ্যের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন। তাদের কণ্ঠে উচ্চারিত হয়— “কিউবা একা নয়, কিউবার ওপর থেকে হাত সরাও।”

Manual3 Ad Code

সমাবেশে বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রের অবরোধ কিউবার জনগণের মানবাধিকার ও সার্বভৌমত্বের ওপর আঘাত। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, কিউবার বিরুদ্ধে আরোপিত অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারে কার্যকর ভূমিকা রাখতে।