‘এটা আমাদেরই গল্প’ নাটকের অবিশ্বাস্য রেকর্ড, ধারাবাহিক বিনোদনে জনপ্রিয়তার শীর্ষে

প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৬

‘এটা আমাদেরই গল্প’ নাটকের অবিশ্বাস্য রেকর্ড, ধারাবাহিক বিনোদনে জনপ্রিয়তার শীর্ষে

Manual3 Ad Code

বিনোদন প্রতিবেদক | ঢাকা, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ : একসময় দেশের ধারাবাহিক নাটক ছিল পারিবারিক বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম। তবে সময়ের সঙ্গে দর্শকের আগ্রহে ভাটা পড়ে, অনেকেই ঝুঁকেন বিদেশি সিরিজ ও কনটেন্টের দিকে। সেই প্রেক্ষাপটে আবারও দেশীয় ধারাবাহিকের প্রতি দর্শকের আগ্রহ ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে মোস্তফা কামাল রাজ নির্মিত জনপ্রিয় ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’।

Manual2 Ad Code

নির্মাতার দাবি, ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নাটকটি এখন পর্যন্ত প্রায় ২৬০ কোটি (২.৬ বিলিয়ন) বার দেখা হয়েছে—যা বাংলাদেশের কোনো ধারাবাহিক নাটকের ক্ষেত্রে বিরল এক রেকর্ড। শুধু তা-ই নয়, নাটকটির প্রতিটি পর্ব ইউটিউবে এক কোটির বেশি ভিউ অতিক্রম করছে বলেও জানিয়েছেন তিনি।

Manual6 Ad Code

মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক পোস্টে মোস্তফা কামাল রাজ লেখেন, “আপনাদের জানাতে পেরে আমরা অত্যন্ত সম্মানিত বোধ করছি, ‘এটা আমাদেরই গল্প’ সিরিজটি এখন পর্যন্ত সমস্ত সোশ্যাল মিডিয়াজুড়ে প্রায় ২ দশমিক ৬ বিলিয়ন (২০৬০ মিলিয়ন, ২৬০ কোটি) ভিউ অর্জন করেছে। আর প্রতিটি পর্ব ইউটিউবে এক কোটির বেশি ভিউ অতিক্রম করেছে। এই পরিমাণ ভালোবাসার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।”

Manual5 Ad Code

‘সিনেমাওয়ালা’ ব্যানারে নির্মিত ধারাবাহিকটি বর্তমানে চ্যানেল আইয়ে সপ্তাহের প্রতি মঙ্গল ও বুধবার রাত সাড়ে ৯টায় প্রচারিত হচ্ছে। এছাড়া বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে নতুন পর্ব মুক্তি পাচ্ছে।

Manual6 Ad Code

নাটকটির গল্পে পারিবারিক বন্ধন, ভালোবাসা, দ্বন্দ্ব, টানাপোড়েন ও মমত্ববোধের চিত্র উঠে এসেছে। দর্শকেরা বলছেন, গল্প ও চরিত্রগুলোর মধ্যে তাঁরা নিজেদের খুঁজে পান, যা ধারাবাহিকটিকে আলাদা মাত্রা দিয়েছে। পরিবার নিয়ে একসঙ্গে বসে দেখার মতো কনটেন্ট হিসেবেও নাটকটি প্রশংসা পাচ্ছে।
ধারাবাহিকটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ্‌ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা মিঠু, নাদের চৌধুরী ও শিল্পী সরকার অপুসহ অনেকে।

দেশীয় ধারাবাহিক নাটকের জনপ্রিয়তা ফেরানোর ক্ষেত্রে ‘এটা আমাদেরই গল্প’ একটি তাৎপর্যপূর্ণ উদাহরণ হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।