প্রশাসনে গাফিলতি ও অবহেলায় ‘জিরো টলারেন্স’: এম নাসের রহমান এমপি

প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৬

প্রশাসনে গাফিলতি ও অবহেলায় ‘জিরো টলারেন্স’: এম নাসের রহমান এমপি

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ : প্রশাসনে দায়িত্বে গাফিলতি ও সেবায় অবহেলার বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানিয়ে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম নাসের রহমান কর্মকর্তাদের সতর্ক করেছেন।

তিনি স্পষ্টভাবে বলেছেন, তার নাম ভাঙিয়ে কোনো ধরনের তদবির বাণিজ্য বা অনৈতিক সুবিধা গ্রহণের সুযোগ নেই।

Manual2 Ad Code

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মো. বিল্লাল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

দ্রুত উন্নয়ন ও সমন্বয়ের ওপর জোর

এমপি নাসের রহমান বলেন, উন্নয়ন ও প্রশাসনিক কাজ দ্রুতগতিতে সম্পন্ন করতে হলে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আগে যেভাবে ফাইল দীর্ঘদিন আটকে থাকা বা সিদ্ধান্তহীনতার প্রবণতা ছিল, সেখান থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, “তালি এক হাতে বাজে না। উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সবাইকে সিনক্রোনাইজড ওয়েতে থাকতে হবে।” উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থায়নের আশ্বাসও দেন তিনি।

নিজেকে ‘স্টেট ফরওয়ার্ড’ মানুষ উল্লেখ করে এমপি বলেন, কোনো বিষয়ে সমস্যা থাকলে তিনি সরাসরি সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানাবেন, তবে কাউকে বিব্রত না করে বিষয়টি উপস্থাপনের চেষ্টা করবেন।

প্রশাসনে অযাচিত হস্তক্ষেপ নয়

কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা যার যার দায়িত্ব অনুযায়ী কাজ করবেন। আমি অযাচিতভাবে হস্তক্ষেপ করব না।” তবে উন্নয়নসংক্রান্ত কাজে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), সড়ক বিভাগ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এমপি স্পষ্ট করে দেন, “আমি এমপি সাবের লোক”—এভাবে পরিচয় দিয়ে কেউ যেন অন্যায় সুবিধা নিতে না পারে। এ ধরনের ঘটনার ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Manual8 Ad Code

রাজনৈতিক প্রেক্ষাপট ও সরকারের অঙ্গীকার

বক্তব্যে সাম্প্রতিক জাতীয় নির্বাচন ও সরকারের কর্মকৌশল নিয়েও কথা বলেন এম নাসের রহমান।

তিনি দাবি করেন, দীর্ঘ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং জনগণের ভোটে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে।

Manual3 Ad Code

তিনি বলেন, নতুন প্রধানমন্ত্রী ভিন্নধর্মী কার্যক্রম শুরু করেছেন এবং প্রশাসনে জবাবদিহিতা ও গতিশীলতা নিশ্চিত করার চেষ্টা চলছে।

পূর্ববর্তী উন্নয়ন প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনা

গত মেয়াদে প্রায় আড়াইশ কোটি টাকার উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের কথা উল্লেখ করে এমপি বলেন, বর্তমান বাজারমূল্যে যার পরিমাণ প্রায় এক হাজার ২০০ কোটি টাকার সমপরিমাণ। সে সময় মৌলভীবাজার-রাজনগরে শিল্পকলা একাডেমি নির্মাণ, সদর হাসপাতালের অবকাঠামো উন্নয়ন, সিসিইউ ও ডায়ালাইসিস সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল।

সরকারি মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কিছু যন্ত্রপাতি অন্যত্র স্থানান্তরিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “আমরা সেই উদ্যোগগুলো রিভাইভ করতে চাই।”

Manual3 Ad Code

যানজট নিরসনে উদ্যোগ

শহরের যানজট সমস্যা নিরসনে কুসুমবাগ পয়েন্টে যত্রতত্র পার্কিং বন্ধ, ট্রাফিক ব্যবস্থার জোরদারকরণ এবং সড়ক দখলমুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন এমপি। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম তুলে ধরেন এবং উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন।

এ সংক্রান্ত আরও সংবাদ