সেলাই মেশিনে ৩০ নারীর স্বপ্নযাত্রা

প্রকাশিত: ৮:০৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৬

সেলাই মেশিনে ৩০ নারীর স্বপ্নযাত্রা

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৮ ফেব্রুয়ারি ২০২৬ : স্বাবলম্বী হওয়ার স্বপ্ন চোখে নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ৩০ অসচ্ছল নারী হাতে পেলেন সেলাই মেশিন। তিন মাসের প্রশিক্ষণ শেষে নতুন এই হাতিয়ার তাঁদের জীবিকার সম্ভাবনার দুয়ার খুলে দিল।

Manual8 Ad Code

একই সময় রমজান ঘিরে দেশের বিভিন্ন জেলায় ইফতার বিতরণ, আলোচনাসভা ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ—যেখানে আত্মনির্ভরতা ও মানবিকতার বার্তাই ছিল মূল সুর।

Manual6 Ad Code

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) সকালে শ্রীমঙ্গল পৌর শহরের কলেজ রোডের শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ৩০ নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপদেষ্টা ও কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। শুভেচ্ছা বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান। সভাপতিত্ব করেন সেলাই মেশিনে ৩০ নারীর স্বপ্নযাত্রাবসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন বসুন্ধরা শুভসংঘ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আল আমিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লেখক ও গবেষক আহমদ সিরাজ, শ্রীমঙ্গল সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষক মো. সাইফুল ইসলাম, শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা রানী দাস ও শ্রীমঙ্গল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জাকির হোসেন।

এ ছাড়া বক্তব্য দেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি এম এ রকিব ও বসুন্ধরা শুভসংঘের জেলা সভাপতি মুহিবুর রহমান মুহিব। উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম মুন্না, হাজি রাশিদ মেহেরজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন, কালের কণ্ঠের কমলগঞ্জ প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান, বাংলা নিউজের বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, বসুন্ধরা শুভসংঘের কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাব্বির এলাহী এবং শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক মো. সুজন মিয়া।

Manual1 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি ইমদাদুল হক মিলন বলেন, ‘আপনাদের হাতে একটি হাতিয়ার তুলে দিলাম।

Manual4 Ad Code

এই হাতিয়ার দিয়ে জীবন বদলানোর চেষ্টা করেন। সেলাই মেশিন বিক্রি না করে কাজে লাগাতে হবে। তা হলে আপনাদের সংসারের চেহারাটা বদলাবে।’ তিনি আরো বলেন, ‘দেশে বিভিন্ন স্থানে প্রায় তিন হাজার সেলাই মেশিন দেওয়া হয়েছে।’
উপকারভোগী স্মৃতি রানী কর বলেন, প্রশিক্ষণ ও সেলাই মেশিন তাঁর জীবনে পরিবর্তন আনবে।

মুক্তা রানী বলেন, সেলাই কাজ করে তিনি পরিবারের বাড়তি আয় করতে পারবেন।