লন্ডনের আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হলেন সৈয়দ মহসীন আলী

প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২৬

লন্ডনের আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হলেন সৈয়দ মহসীন আলী

Manual3 Ad Code

সৈয়দা নাজমা বেগম (নাজমা শবাব এল সৈয়দ), লন্ডন (যুক্তরাজ্য), ১৪ মার্চ ২০২৬ : যুক্তরাজ্যের লন্ডনের ফিনসলির ‘দ্য আর্চার একাডেমি’ স্কুলের গভর্নর নির্বাচিত হয়েছেন ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মহসীন আলী।

সম্প্রতি অভিভাবকদের প্রত্যক্ষ ভোটে আগামী চার বছরের জন্য তিনি এ পদে নির্বাচিত হন। বিদ্যালয়ের ইতিহাসে তিনিই প্রথম মুসলিম গভর্নর।

Manual7 Ad Code

লন্ডনের ফিনসলির বাসিন্দা সৈয়দ মহসীন আলী একাধারে একজন অপটিশিয়ান ও সফল উদ্যোক্তা।

Manual4 Ad Code

তিনি ব্যবসা প্রতিষ্ঠান ‘কসমো ফুডস’-এর স্বত্বাধিকারী এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘মহসীন ফাউন্ডেশন’-এর পরিচালক হিসেবে দায়িত্বরত আছেন। পেশাগত জীবনে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) স্কুলের সাবেক শিক্ষক ছিলেন।

Manual5 Ad Code

বিদেশে বাংলাদেশি মেধার এই স্বীকৃতি স্থানীয় কমিউনিটিতে প্রশংসিত হচ্ছে। অভিভাবকদের সরাসরি অংশগ্রহণে নির্বাচিত হয়ে তিনি আগামী চার বছর বিদ্যালয়ের নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

এ সংক্রান্ত আরও সংবাদ