মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক হলেন ভিপি মিজান

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৬

মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক হলেন ভিপি মিজান

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ১৫ মার্চ ২০২৬ : মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান (ভিপি মিজান)।

রোববার (১৫ মার্চ ২০২৬) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়।

Manual3 Ad Code

নবনিযুক্ত প্রশাসক মিজানুর রহমান ভিপি মিজান কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি এবং মৌলভীবাজার জেলা রাজনীতির একজন প্রভাবশালী ব্যক্তিত্ব। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

Manual7 Ad Code

সরকারি সূত্র জানায়, স্থানীয় সরকার ব্যবস্থাকে পুনর্গঠন, প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি এবং উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করার লক্ষ্যে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। মূলত অন্তর্বর্তীকালীন সময়ে জেলা পরিষদগুলোর কার্যক্রম আরও জনমুখী ও কার্যকর করতেই অভিজ্ঞ ব্যক্তিদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হচ্ছে।

Manual2 Ad Code

উল্লেখ্য, দেশের স্থানীয় সরকার ব্যবস্থায় সংস্কার এবং প্রশাসনিক স্থবিরতা কাটানোর অংশ হিসেবে রোববার সারাদেশের ৪২টি জেলা পরিষদে একযোগে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। সরকারের এই পদক্ষেপের ফলে জেলা পরিষদগুলোর উন্নয়ন প্রকল্প তদারকি এবং গ্রামীণ অবকাঠামো সংস্কার কাজে নতুন গতি ফিরবে বলে আশা করা হচ্ছে।

মৌলভীবাজার জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে ভিপি মিজানের নিয়োগের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, তাঁর অভিজ্ঞ নেতৃত্বে মৌলভীবাজারের স্থানীয় উন্নয়ন ত্বরান্বিত হবে।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ