মালয়েশিয়া প্রবাসী মাহবুবুর রহমান মাহবুব আর নেই

প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৬

মালয়েশিয়া প্রবাসী মাহবুবুর রহমান মাহবুব আর নেই

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৬ মার্চ ২০২৬ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সুরভি আবাসিক এলাকার বাসিন্দা মরহুম তাহের আমিন সাহেবের তৃতীয় পুত্র, মালয়েশিয়া প্রবাসী মাহবুবুর রহমান (মাহবুব) আর নেই।

Manual3 Ad Code

তিনি মালয়েশিয়ায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, কর্মসূত্রে দীর্ঘদিন ধরে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। তার অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Manual7 Ad Code

মাহবুবুর রহমান মাহবুব শ্রীমঙ্গলের পরিচিত একটি পরিবারের সন্তান ছিলেন। তিনি মরহুম তাহের আমিন সাহেবের তৃতীয় পুত্র। প্রবাস জীবনে থেকেও তিনি পরিবার ও এলাকার মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

Manual7 Ad Code

এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব। প্রগতিশীল রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বিশিষ্ট সমাজসেবী সালেহ আহমেদ চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক শোকবার্তায় লিখেছেন, “গত দুই-তিন দিন আগেও আমাকে ফোন করেছিলেন। আমি অফলাইনে থাকায় ফোনটি ধরতে পারিনি। ভেবেছিলাম পরে সময় পেলে কল করবো। কিন্তু আর কথা হলো না। তিনি চলে গেলেন চিরতরে না ফেরার জগতে। ভীষণ দুঃখ ভারাক্রান্ত মনে আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আজকের লাইলাতুল কদরের রাতে আল্লাহ যেন মাহবুব ভাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তার পরিবার-পরিজনকে এই শোক সইবার তাওফিক দেন—আমিন।”

Manual1 Ad Code

মাহবুবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রবাসে থেকেও পরিবার ও সমাজের সঙ্গে সম্পৃক্ত থাকা এই তরুণের মৃত্যুতে স্থানীয়রা গভীর দুঃখ প্রকাশ করেছেন।