শ্রীমঙ্গলে ২৫০ পরিবারের মাঝে সাউথ লন্ডন ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৬

শ্রীমঙ্গলে ২৫০ পরিবারের মাঝে সাউথ লন্ডন ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৮ মার্চ ২০২৬ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে ২৫০টি পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করেছে যুক্তরাজ্যভিত্তিক চ্যারিটি সংগঠন “সাউথ লন্ডন ফাউন্ডেশন”।

বুধবার (১৮ মার্চ ২০২৬) দুপুরে শহরের মিশন রোডস্থ চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা প্রদান করা হয়। স্থানীয়দের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মানবিক মিলনমেলায় পরিণত হয়।

Manual1 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী। তিনি তার বক্তব্যে বলেন, সমাজের বিত্তবান ও প্রবাসীদের এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে।

তিনি সাউথ লন্ডন ফাউন্ডেশনের এই কার্যক্রমকে প্রশংসনীয় উল্লেখ করে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Manual7 Ad Code

বিশেষ অতিথি ও আয়োজকদের মধ্যে বক্তব্য দেন সাউথ লন্ডন ফাউন্ডেশনের সমন্বয়ক মো. আলফাজ উদ্দিন। তিনি বলেন, প্রবাসে অবস্থান করেও সংগঠনের সদস্যরা দেশের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঈদের আনন্দ যেন সবার মাঝে ছড়িয়ে পড়ে, সেই লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহ জাবের আহমদ শাহীন, সাইফুদ্দিন সিদ্দিক (শাবলু), ‘প্রতিদিনের বাংলাদেশ’ পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি ইসমাইল মাহমুদ, সমাজকর্মী জায়েদ আহমদ, গণমাধ্যমকর্মী মো. জবর আহমদ, অদুদুর রহমান (রিপন), আরাফাত হোসেন এবং সোনালী ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক (সুমন)সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, বাছাইকৃত ২৫০টি পরিবারের মাঝে সম্মানজনকভাবে নগদ অর্থ তুলে দেওয়া হয়, যাতে তারা ঈদ উদযাপনে ন্যূনতম স্বস্তি পেতে পারেন।

Manual6 Ad Code

উল্লেখ্য, সাউথ লন্ডন ফাউন্ডেশনের সভাপতি মুহিন আহমদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক মো. সাজন মিয়ার নেতৃত্বে সংগঠনটি দীর্ঘদিন ধরে মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য ও দারিদ্র্য বিমোচনসহ নানা সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

প্রবাসী বাংলাদেশিদের অর্থায়নে পরিচালিত এই সংগঠনটি নীরবে-নিভৃতে মানবকল্যাণে কাজ করে যাচ্ছে, যা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ