সব ক’টা জানালা খুলে দাও: দৈনিক ইত্তেফাক সাময়িকীতে লেখা আহ্বান

প্রকাশিত: ২:৩০ পূর্বাহ্ণ, মার্চ ২৩, ২০২৬

সব ক’টা জানালা খুলে দাও: দৈনিক ইত্তেফাক সাময়িকীতে লেখা আহ্বান

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৩ মার্চ ২০২৬ : যখন স্যাটেলাইট টিভির যুগ শুরু হয়নি, তখন বিটিভিতে আটটার সংবাদের আগে “সব কটা জানালা খুলে দাও না” গানটির কথা-সুর আমাদের অনেকের শৈশব কৈশোরে এক বিস্ময়কর ঘোর তৈরি করেছিল।

১৯৭১ সালের ২৬ মার্চ, যখন একটি নতুন দেশের জন্মচিৎকার ধ্বনিত হচ্ছিল, তার ঠিক আগের রাত—পঁচিশে মার্চ—ছিল এক ভয়াল কালরাত। ধ্বংসযজ্ঞ, গণহত্যা, আতঙ্ক আর অশ্রুর মিশ্রণে বাংলাদেশের বাতাস তখন ভারী হয়ে উঠেছিল।

Manual5 Ad Code

আজ, বাংলাদেশের স্বাধীনতার ৫৫ বছর পর, ২০২৬ সালে দাঁড়িয়ে আমরা কতখানি অনুভব করতে পারি সেই সময়ের তীব্রতা? কতখানি বুঝতে পারি, ভয় আর স্বপ্ন কীভাবে একই আকাশের নিচে সহাবস্থান করেছিল?

Manual8 Ad Code

এই দিন থেকেই শুরু হয়েছিল একটি নতুন জাতির স্বপ্নযাত্রা—একটি ভূখণ্ডের নয়, একটি চেতনার জন্ম। কিন্তু প্রশ্ন থেকে যায়: আমাদের বোধের সব কটি জানালা খুলে আমরা কি সত্যিই উপলব্ধি করতে পারি, কতখানি ত্যাগ, তিতীক্ষা আর রক্তের বিনিময়ে এই দেশ অর্জিত হয়েছে?

Manual7 Ad Code

স্বাধীনতা কেবল একটি তারিখ নয়; এটি একটি চলমান অনুভব, একটি দায়, একটি প্রশ্ন—যার উত্তর প্রতিটি প্রজন্মকে নতুন করে খুঁজে নিতে হয়।

প্রিয় লেখক, আপনার ভাবনা, অনুভূতি ও অভিজ্ঞতা ৫০০ থেকে ৬০০ শব্দের মধ্যে লিখে পাঠান ২৪ মার্চ রাত ১২টার মধ্যে। সঙ্গে সম্পূর্ণ ঠিকানা ও এককপি ছবি দিতে ভুলবেন না।

Manual8 Ad Code

ইমেইল:
dailyittefaq71@gmail.com