শ্রীমঙ্গলে অধ্যাপক সাইয়্যিদ মুজিবুর রহমানের সঙ্গে লেখক আহমেদ সিরাজের একান্ত আলাপ

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৬

শ্রীমঙ্গলে অধ্যাপক সাইয়্যিদ মুজিবুর রহমানের সঙ্গে লেখক আহমেদ সিরাজের একান্ত আলাপ

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৪ মার্চ ২০২৬ : শ্রীমঙ্গলে দেশের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক, ’৭১-এর মহান মুক্তিযুদ্ধের সংগঠক, একসময়ের তুখোড় রাজনীতিবিদ, সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুরারিচাঁদ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সাইয়্যিদ মুজিবুর রহমান স্যারের সঙ্গে একান্ত আলাপচারিতায় সময় কাটান জেলার বিশিষ্ট লেখক, রাজনৈতিক বিশ্লেষক ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক আহমেদ সিরাজ।

Manual7 Ad Code

মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) বিকাল ৪টায় শ্রীমঙ্গলে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে তারা দীর্ঘ সময় ধরে দেশের রাজনীতি, মুক্তিযুদ্ধের ইতিহাস, শিক্ষা ব্যবস্থা, সাহিত্যচর্চা এবং ব্যক্তিগত স্মৃতিচারণাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

স্মৃতিচারণ ও দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা

Manual6 Ad Code

আলাপচারিতায় অধ্যাপক সাইয়্যিদ মুজিবুর রহমান স্যার মহান মুক্তিযুদ্ধের সময়কার বিভিন্ন স্মৃতি তুলে ধরেন এবং সেই সময়ের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট সম্পর্কে মূল্যবান অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে গবেষণা ও লেখালেখির বিকল্প নেই।

Manual7 Ad Code

এসময় গবেষক আহমেদ সিরাজ দেশের রাজনৈতিক ইতিহাস, মুক্তিযুদ্ধ গবেষণা এবং সাহিত্যচর্চা নিয়ে অধ্যাপক মুজিবুর রহমান স্যারের মতামত নেন। দু’জনেই অতীতের নানা স্মৃতি রোমন্থন করেন এবং দেশের শিক্ষা ও সমাজব্যবস্থা নিয়ে নিজেদের ভাবনা তুলে ধরেন।

Manual7 Ad Code

আত্মজীবনী লেখার অনুরোধ

আলোচনার এক পর্যায়ে লেখক আহমেদ সিরাজ অধ্যাপক সাইয়্যিদ মুজিবুর রহমান স্যারকে তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবন, রাজনৈতিক অভিজ্ঞতা, মুক্তিযুদ্ধের স্মৃতি এবং প্রবাস জীবনের অভিজ্ঞতা নিয়ে একটি আত্মজীবনী লেখার অনুরোধ জানান। তিনি বলেন, অধ্যাপক মুজিবুর রহমানের জীবনের অভিজ্ঞতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে।

বই উপহার

সাক্ষাতের শেষ পর্যায়ে বিদায়ের প্রাক্কালে আহমেদ সিরাজ তাঁর রচিত ‘সাহিত্যের অন্তর্লোক যাত্রা’ বইটি অধ্যাপক সাইয়্যিদ মুজিবুর রহমান স্যারের হাতে তুলে দেন। বইটি পেয়ে অধ্যাপক সাইয়্যিদ মুজিবুর রহমান স্যার লেখক আহমদ সিরাজকে ধন্যবাদ জানান এবং তাঁর সাহিত্যচর্চার ধারাবাহিক সাফল্য কামনা করেন।

সৌজন্য সাক্ষাৎটি ছিল অত্যন্ত আন্তরিক ও স্মৃতিময়, যা দুই প্রজন্মের চিন্তা, ইতিহাস, সাহিত্য ও রাজনীতির অভিজ্ঞতার এক সুন্দর মিলনমেলা হয়ে ওঠে।