হাসনাত কাইয়ুম ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের আদর্শিক স্ববিরোধিতা

প্রকাশিত: ৯:৩৯ পূর্বাহ্ণ, মার্চ ২৪, ২০২৬

হাসনাত কাইয়ুম ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের আদর্শিক স্ববিরোধিতা

Manual6 Ad Code

আরিফুজ্জামান তুহিন |

​রাষ্ট্র সংস্কার আন্দোলনের তাত্ত্বিক অবস্থান হলো দলটির ঘোষণা ও গঠনতন্ত্র। সেখানে তারা কখনো বলেনি যে, ধনিক শ্রেণির সাথে গরিবদের শ্রেণি সংগ্রামই হলো মূল বিষয়। এমনকি ধনী ও গরিবের ভেতর যে শ্রেণি সংগ্রাম ক্লাসিক্যালি থাকে, সেটাও তারা বলেনি। সংগঠনটি বলেনি যে তারা সমাজতন্ত্র আনবে। সংগঠনটি কোথাও বলেনি যে সাম্রাজ্যবাদী পুঁজি ও সাম্রাজ্যবাদী আগ্রাসন হলো দুনিয়াব্যাপী মানুষের প্রধান শত্রু। এই বেসিক তিনটি বিষয় দুনিয়ার যেকোনো বামপন্থী দলের একদম গোড়ার কথা। এর অর্থ, দলটি কোনোভাবেই বামপন্থী নয়। বরং ক্রিটিক্যালি দেখলে পরিষ্কার বোঝা যায়, দলটি হলো শাসকশ্রেণির চরিত্র ধুয়ে-মুছে তাকে ভালো দেখানোর এবং রাষ্ট্র মেরামত করলে তা ‘মায়ের মতো ভালো’ বানানোর একটি ‘ওয়াশিং মেশিন প্রকল্প’; যা সারগতভাবে বামপন্থী বিরোধী চিন্তা ও সংগঠন।

Manual7 Ad Code

​তো সেই সংগঠন অর্থাৎ রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান নেতা হাসনাত কাইয়ুম বলছেন, বাংলাদেশি বামপন্থীদের ভেতর কোনো বাম ক্যারেক্টার দেখেন না। বিষয়টি বেশ সমস্যাজনক। নিজে বামপন্থী নন, করেন বামপন্থী বিরোধী মতাদর্শের দল, অথচ তিনি বামদের কাছে প্রকৃত বামপন্থা চাচ্ছেন। কিন্তু প্রশ্ন হলো কেন চাচ্ছেন?
​হাসনাত কাইয়ুম ও তার দলের নেতৃত্ব এবং তত্ত্ব থেকে যেসব নেতারা বের হয়েছেন, তারাই ৫ আগস্টের অভ্যুত্থানের প্রধান নেতা হিসেবে নিজেদের দাবি করেছেন। সব থেকে আশ্চর্যের বিষয়, এই দাবি করা নেতারা প্রায় সবাই ফার-রাইট এবং তাদের হাতে গত দেড় বছরের বেশি সময় রাষ্ট্রের নেতৃত্ব ছিল। তারা এমন একটি নজিরবিহীন বেআইনি মবতান্ত্রিক গণনৈরাজ্যের সরকার চালিয়েছে যা দেখে মানুষ ‘সংস্কার’ নাম শুনলেও ভয় পায়।

আরও বিস্ময়কর হলো, সাবেক বামপন্থী নেতা কাইয়ুম ইতিহাসে এই প্রথম আদর্শহীন রাজনীতির সূচনা করলেন যেখানে অভ্যুত্থানের নেতারা তার অনুসারী। সেই লোক যখন বামদের মধ্যে বামপন্থী আদর্শ খুঁজে পান না, তখন তিনি আসলে তার মতো বাম চান? মানে এক সময় বাম ছিলেন, এখন সবাই ডানের ও ফার-রাইট নেতা তৈরির মেশিন হবে?

Manual8 Ad Code

​আমি পরিষ্কার নই কাইয়ুম সাহেবের আদর্শহীন রাজনীতির চর্চায়। আপনারা কি পরিষ্কার? কারণ রাজনীতির চর্চা হয় শ্রেণি ও আদর্শের কারণে। কোন আদর্শ তিনি বাস্তবায়ন করতে চান? কোন শ্রেণির পক্ষে তার অবস্থান? শ্রেণি গণতন্ত্র ছাড়া দুনিয়াতে কি কিছু আছে আদৌ?

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ