ডিবিসি নিউজ: ট্রেইনি ও সিনিয়র নিউজরুম এডিটর পদে দরখাস্ত আহ্বান

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৬

ডিবিসি নিউজ: ট্রেইনি ও সিনিয়র নিউজরুম এডিটর পদে দরখাস্ত আহ্বান

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ৩০ মার্চ ২০২৬ : দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি 24/7 নিউজে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

Manual5 Ad Code

প্রতিষ্ঠানটি Trainee Newsroom Editor এবং Senior Newsroom Editor পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করেছে।

Manual4 Ad Code

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীদের ইংরেজি, সাংবাদিকতা বা সংশ্লিষ্ট বিষয়ে স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

Manual5 Ad Code

এছাড়া প্রার্থীদের ইংরেজি ভাষায় অসাধারণ দক্ষতা, পরিষ্কার উচ্চারণ, ক্যামেরার সামনে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলার সক্ষমতা, শক্তিশালী ভয়েস মডুলেশন এবং পরিপাটি উপস্থাপনার দক্ষতা থাকতে হবে। সম্প্রচার, উপস্থাপনা বা ইন্টার্নশিপের অভিজ্ঞতা থাকলে তা অগ্রাধিকার পাবে। তবে দক্ষ ফ্রেশাররাও আবেদন করতে পারবেন।

Manual1 Ad Code

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রার্থীদের সমসাময়িক বিষয়, রাজনীতি এবং মিডিয়া আইন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। পাশাপাশি সঠিক উচ্চারণে সাবলীল ইংরেজি বলা ও লেখার দক্ষতা থাকতে হবে।

আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) career@dbcnews.tv ই-মেইল ঠিকানায় পাঠাতে বলা হয়েছে। ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে।