দৈনিক বণিক বার্তায় মাল্টিমিডিয়া জার্নালিস্ট পদে দরখাস্ত আহবান

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৬

দৈনিক বণিক বার্তায় মাল্টিমিডিয়া জার্নালিস্ট পদে দরখাস্ত আহবান

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ৩০ মার্চ ২০২৬ : দেশের অন্যতম শীর্ষস্থানীয় অর্থনৈতিক দৈনিক বণিক বার্তা তাদের অনলাইন, ডিজিটাল ও মাল্টিমিডিয়া প্লাটফর্মকে আরও শক্তিশালী করতে জনবল নিয়োগের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি ‘মাল্টিমিডিয়া জার্নালিস্ট’ পদে কিছুসংখ্যক মেধাবী, সৃজনশীল ও পরিশ্রমী তরুণ কর্মী নিয়োগ দেবে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচিত প্রার্থীদের অনলাইন ও সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও, গ্রাফিকস এবং বিভিন্ন ধরনের মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি ও সম্পাদনার দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি সংবাদ, ফিচার ও বিশেষ প্রতিবেদনকে ভিডিও, শর্ট ভিডিও, ইনফোগ্রাফিকসহ বিভিন্ন মাল্টিমিডিয়া ফরম্যাটে উপস্থাপন করতে হবে।

এছাড়া ডিজিটাল প্লাটফর্মের জন্য কনটেন্ট পরিকল্পনা, স্ক্রিপ্ট লেখা, ভিডিও প্রডাকশনে অংশগ্রহণ, মাঠপর্যায়ে ভিডিও ধারণ, সাক্ষাৎকার গ্রহণ এবং সংবাদ কাভারেজের কাজও করতে হবে। প্রার্থীদের ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহারে দক্ষ হওয়া এবং নতুন নতুন কনটেন্ট আইডিয়া তৈরিতে সক্ষমতা থাকতে হবে। একইসঙ্গে সংবাদ সংগ্রহ, লেখা, সম্পাদনা, ভাষাগত শুদ্ধতা বজায় রাখা এবং তথ্য যাচাইয়ে সচেতন থাকার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।

Manual1 Ad Code

যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীদের স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর এবং কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতার পাশাপাশি যোগাযোগ দক্ষতা, ইতিবাচক মনোভাব এবং চাপের মধ্যে কাজ করার সক্ষমতা আবশ্যক। এমএস ওয়ার্ড, এমএস এক্সেল ও ইন্টারনেট ব্যবহারে পারদর্শিতাও প্রয়োজন।

Manual4 Ad Code

নির্বাচিত প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

Manual3 Ad Code

আগ্রহী প্রার্থীদের আগামী ৫ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে jobs@bonikbarta.com ঠিকানায় পূর্ণ জীবনবৃত্তান্ত (পিডিএফ ফরম্যাটে) ই-মেইল করতে বলা হয়েছে। ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই ‘Multimedia Journalist’ বা পদের নাম উল্লেখ করতে হবে।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ