‘কারাগারের রোজনামচা’র ফরাসি সংস্করণ ‘Journal de Prison’-এর মোড়ক উন্মোচন

প্রকাশিত: ৫:১৮ পূর্বাহ্ণ, জুন ২০, ২০২১

‘কারাগারের রোজনামচা’র ফরাসি সংস্করণ ‘Journal de Prison’-এর মোড়ক উন্মোচন

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি | প্যারিস (ফ্রান্স), ২০ জুন ২০২১ : বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর ‘কারাগারের রোজনামচা-এর ফরাসি সংস্করণ ‘Journal de Prison’ এর নিউইয়র্ক থেকে অনলাইনে মোড়ক উন্মোচন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরাসি লেখক, দার্শনিক ও চলচ্চিত্রকার Bernard-Henri Lévy।

Manual6 Ad Code

বিশেষ বক্তা হিসেবে ঢাকা থেকে অংশগ্রহণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির মুখ্য সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী ও মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ গ্রন্থের অনুবাদক Professor Phillipe Benoit এবং প্রকাশক সংস্থা Slatkin & Cie -এর প্রতিনিধি Bertrand Favreul.
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেন, বঙ্গবন্ধু তাঁর জীবনের ১৩ বছর পাকিস্তানের কারাগারে কাটিয়েছেন, পরিবার পরিজনকে ছেড়ে কারাগারে অন্তরীণ জীবন যাপন করেছেন । বঙ্গবন্ধু বিশ্ব সচেতনতা তৈরিতে এক সোচ্চার কণ্ঠস্বর। টেকসই শান্তি প্রতিষ্ঠার নিমিত্ত ১৯৭৪ সালে জাতিসংঘের সাধারণ সভায় বাংলায় প্রদত্ত বঙ্গবন্ধুর ভাষণের কথা উল্লেখ করে তিনি বলেন, মানব জাতির অস্তিত্ব রক্ষায় বিশ্বময় শান্তি প্রতিষ্ঠা অনিবার্য। শান্তির যে বার্তা তিনি প্রচার করে গেছেন সেটাই বাংলাদেশের পররাষ্ট্র নীতির মূলমন্ত্র- সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয়। বঙ্গবন্ধু আজ আমাদের মাঝে নেই কিন্তু তাঁর জীবনাদর্শন আমাদের অনুপ্রেরণার প্রধান উৎস। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ জাতিসংঘের সকল ভাষায় অনুবাদ, বঙ্গবন্ধুর নামে ইউনেস্কোতে সৃজনশীল অর্থনীতিতে আন্তর্জাতিক পুরষ্কার প্রবর্তন নিঃসন্দেহে বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বময় ছড়িয়ে দিতে বিশেষ অবদান রাখবে।
ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, মুজিববর্ষে কারাগারের রোজনামচা ফরাসি অনুবাদকৃত গ্রন্থের মোড়ক উন্মোচন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে এক নতুন মাত্রা যোগ করেছে।
রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন বলেন, বঙ্গবন্ধুর কারাগারের রোজনামচা-বইটি বঙ্গবন্ধুর পাকিস্তানের কারাগারে বন্দি জীবনের দিনলিপি। যে নির্দেশনা প্রদান করেছিলেন তা বিধৃত হয়েছে এ গ্রন্থে। রাষ্ট্রদূত আশা ব্যক্ত করেন বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ, তাঁর জীবন দর্শন সারা বিশ্বের ফরাসি ভাষাভাষী জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে এ বইটির অনুবাদ বিশেষ অবদান রাখবে।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ