আগামী ২২ সেপ্টেম্বর যশোরবাসীদের নিয়ে গল্প আড্ডা ট্রেনিংয়ে সময় কাটাবো আমাদের বৈঠক খানায়

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২১

আগামী ২২ সেপ্টেম্বর যশোরবাসীদের নিয়ে গল্প আড্ডা ট্রেনিংয়ে সময় কাটাবো আমাদের বৈঠক খানায়

Manual4 Ad Code

ইয়াসমিন সুলতানা | যশোর, ৩১ অাগস্ট ২০২১ : যশোরবাসি আমরা উই টিম বৈঠক খানার জন্য তৈরী। আপনারা সবাই তৈরি তো?

Manual3 Ad Code

ইনশাআল্লাহ আগামী ২২ সেপ্টেম্বর ২০২১ বিকাল ৩টায় যশোরবাসীদের নিয়ে গল্প আড্ডা ট্রেনিংয়ে সময় কাটাবো আমাদের বৈঠক খানায়। আপনাদের সকলের আমন্ত্রণ (শুধুমাত্র যশোরবাসীর জন্য প্রযোজ্য) ।

বৈঠকখানার রেজিস্ট্রেশন লিংক যশোর গ্রুপে দিয়ে দিয়েছি সকলেই পূরণ করবেন কিন্তু, বৈঠক খানায় আসলেই থাকছে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ।

আড্ডার ফাঁকে থাকছে আপনার ব্যবসার প্রসার কি করে করবেন তা নিয়ে ফ্রী একটি ট্রেনিং।
ট্রেইনার হিসাবে থাকছেন Jannatul Ferdaus Tithi আপু।

যশোর জেলা হস্ত শিল্পের জন্য বিখ্যাত। এছাড়াও রয়েছে খেজুরের রস, খেজুরের গুড়, জামতলার মিষ্টি গদখালীর ফুল সহ আরো অনেক কিছু। যশোরে রয়েছে প্রচুর উদ্দ্যোক্তা। বর্তমান পরিস্থিতিতে অনেককেই গুনতে হচ্ছে বিরাট অংকের লোকসান।তাদের কথা মাথায় রেখে আমরা বৈঠক খানায় একটি ফ্রী ট্রেনিংয়ের ব্যবস্থা রেখেছি।

যারা উদ্দ্যোক্তা নয় তাদের সাথেও চলবে আড্ডা ।
আমাদের বৈঠক খানা সকল বয়সের, সকল পেশার, সকল ধর্মের, ছেলে মেয়ে উভয়ের জন্য উন্মুক্ত।

শুধু একটাই শর্ত আপনাকে হতে হবে যশোরের বাসিন্দা।

যারা উদ্দ্যোক্তা নয় তারা কেনো যুক্ত হবেন বৈঠক খানায়❓

আপনারা যুক্ত হবেন কারন আপনি যশোরের বাসিন্দা, আপনার কাছে ডেস্কটপ/ল্যাপটপ /অথবা এন্ড্রয়েড ফোন আছে। তাহলে আপনি কেনো ফ্রী পুরস্কার নিবেননা❓কেনো নিজেকে বঞ্চিত করবেন আকর্ষণীয় পুরস্কার থেকে❓

এখন নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে কিভাবে পাবেন এই পুরস্কার❓পুরস্কার কে দিবে❓কেনো দিবে❓

?যারা যারা ফ্রী রেজিষ্ট্রেশন করে বৈঠক খানায় অংশগ্রহণ করবেন তাদের সকলের মোবাইল নম্বর নিয়ে হবে লটারি। এই লটারি থেকে ৩ জন বিজয়ী পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার। রেজিষ্ট্রেশন না করলে পুরাই মিস।

Manual7 Ad Code

?থাকছে প্রশ্ন উত্তর পর্ব যেখানে অংশগ্রহণ করলেও আপনি পেতে পারেন পুরস্কার।

?আপনাদেরকে পুরস্কার দিতে প্রস্তুত থাকবেন যশোরের উই গ্রুপের ৬ জন উদ্দ্যোক্তা। উনারা উনাদের পণ্য ছয়জন বিজয়ীর কাছে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ্। যে সকল উদ্দ্যোক্তাগণ তাদের পণ্য স্পন্সর করবেন তাদের নাম বৈঠক খানায় জানিয়ে দেওয়া হবে।

?উনারা পণ্য গুলো স্পন্সর করবেন যশোরকে ভালোবেসে, যশোরবাসীদের ভালোবেসে।

এখন দেখার পালা আকর্ষণীয় পুরস্কারগুলো কার কাছে যায়❓সেই সৌভাগ্যবান ব্যক্তিগুলো কে কে❓

Manual7 Ad Code

উই বৈঠক খানা কোথায় হবে❓

বর্তমান পরিস্থিতিতে অফলাইনে এমন বিশাল আকারে কোনো অনুষ্ঠান করা মোটেও ভালো হবেনা। তাতে স্বাস্থ্যবিধি রক্ষা হবার সম্ভাবনা খুবই কম। তাই আপনাদের ভালোবেসে, আপনাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে পুরো অনুষ্ঠানটি আমরা করবো জুম এ্যাপে। তাতে স্বাস্থ্যবিধিও রক্ষা হবে, বিনোদনও হবে। যাদের জুম এ্যাপ ডাউনলোড করা নেই, করে ফেলুন ঝটপট।

?লিংক পূরণ করতে কারো কোনোরকম সমস্যা হলে সহ প্রতিনিধিদের সাথে যোগাযোগ করতে পারেন।

সহ প্রতিনিধিরা হলেনঃ

Mst Rokeya Akther
Soma Biswas
Sourav Dip

?বিঃদ্রঃ লটারিতে যার নাম উঠবে সে যদি বৈঠক খানায় উপস্থিত না থাকেন তবে তিনি পুস্কারটি পাবেননা। পূণরায় লটারি হবে। শুধু উপস্থিত ব্যক্তিদের মাঝেই পুরস্কার বিতরণ করা হবে। তাই সকলেই অনুষ্ঠানটির শেষ পর্যন্ত বৈঠক খানায় যুক্ত থাকবেন।লটারি হবে আপনাদের উপস্থিতিতে, আপনাদের সামনে, সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে।

Yasmin Sultana
জেলা প্রতিনিধি যশোর
Women and e-Commerce forum ( WE )

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ