৫০ তম জাতীয় সমবায় দিবস অাজ

প্রকাশিত: ৮:৪১ পূর্বাহ্ণ, নভেম্বর ৬, ২০২১

৫০ তম জাতীয় সমবায় দিবস অাজ

Manual7 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ০৬ নভেম্বর ২০২১ : ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত হচ্ছে অাজ।

Manual5 Ad Code

জাতীয় সমবায় দিবস সরকার ঘোষিত একটি জাতীয় দিবস। সমবায় সম্পর্কে জনগণকে সচেতন করা এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনতে প্রতিবছর নভেম্বর মাসের প্রথম শনিবার দিবসটি  দেশব্যাপী পালন করা হয়।

দিবসটি পালনে সরকারের পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচি পালন করছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে ‘সমবায় পুরস্কার ২০২০’ প্রদান করা হবে। এছাড়া দেশব্যাপী জেলা-উপজেলায় স্থানীয় প্রশাসনের উদ্যোগে দিনটি উদযাপন করা হবে।

Manual6 Ad Code

বর্তমানে দেশে নিবন্ধিত সমবায় সমিতির সংখ্যা এক লাখ ৯৬ হাজার ৩১৬টি। এসব সমবায় সমিতির সদস্য রয়েছেন এক কোটি ১৭ লাখ ৭ হাজার ৫১৪ জন। সমবায় সমিতির মূলধন ১৫ হাজার ৪৪২ কোটি ৫৪ লাখ ৫১ হাজার টাকা। সমিতির ভৌত সম্পদ রয়েছে তিন হাজার ৯০৮ কোটি ৬৯ লাখ ৪২ হাজার টাকা। বিনিয়োগকৃত সম্পদ এক হাজার ৭৫৫ কোটি ৩৫ লাখ ৬৯ হাজার টাকা। মজুত তহবিল এক হাজার ১১৪ কোটি ৯ লাখ ৪১ হাজার টাকা। অর্থাৎ সমবায় সমিতিগুলোর সর্বমোট ফান্ড হচ্ছে— ৬ হাজার ৭৭৮ কোটি ১৪ লাখ ৫১ হাজার টাকা। বিগত সময়ে সমবায় সমিতির মাধ্যমে প্রত্যক্ষভাবে ৯ লাখ ৬৩ হাজার ১৫১ জন মানুষের কর্মসংস্থান হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

চলতি বছর ‘সমবায় পুরস্কার-২০২০’ যারা পেয়েছেন:

চলতি বছর ১০টি খাতে ১০টি সমবায়ী সংগঠন ও ব্যক্তিকে ‘জাতীয় সমবায় পুরস্কার ২০২০’ প্রদান করা হচ্ছে।

পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান ও ব্যক্তিরা হচ্ছে কৃষিভিত্তিক/সার্বিক গ্রাম উন্নয়ন সমবায়-কুমিল্লার আদর্শ সদর উপজেলার কাশিনাথপুর গ্রামের ‘দিদার সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি’।

সঞ্চয় ও ঋণদান/ক্রেডিট সমবায় সমিতি-চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর গ্রামের দি বুড্ডিস্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি ভদস্ত শাসন রক্ষিত ভিক্ষু।

দুগ্ধ সমবায়-সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের পোতাজিয়া প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেড।

Manual3 Ad Code

মহিলা সমবায়-ঢাকার নুরেরচালার বারিধারা মহিলা সমবায় সমিতি লিমিটিপ।
মৎস্য সমবায়-খুলনার ডুমুরিয়া উপজেলার থুকড়া গ্রামের জনতা আদর্শ গ্রাম উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেড।

মুক্তিযোদ্ধা সমবায় ঢাকার মিরপুরের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগাঁ খাঁন মিন্টু। মিরপুর থানা মুক্তিযোদ্ধা পুনর্বাসন বহুমুখী সমবায় সমিতি লিমিটেড।

বিত্তহীন,ভূমিহীন সমবায় ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা ভূমিহীন সমবায় সমিতি লিমিটেড। যুব, বিশেষ শ্রেণি, তাঁতিসহ অন্যান্য পেশাভিত্তিক সমবায়-গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মঠবাড়ী ক্ষদ্র্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এবং কর্মকর্তা, কর্মচারী, পরিবহন শ্রমিক কর্মচারী সমবায়-চট্টগ্রামের বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (চক্রোসা)।

চলতি বছর মৌলভীবাজারে ‘সমবায় সম্মাননা-২০২০’ (জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতি) যারা পেয়েছেন:

Manual4 Ad Code

১. ডলুছড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ, শ্রীমঙ্গল
২. রূপালী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ, জুড়ী
৩. লাকী মহিলা সমবায় সমিতি লিঃ, রাজনগর
৪. জনবন্ধু বহুমুখী সমবায় সমিতি লিঃ, মৌলভীবাজার সদর
৫. জুড়ী ভ্যালী মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ, জুড়ী
৬. স্মরণখোলা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ, জুড়ী

বিশেষ সম্মাননা (২০১৮-২০১৯) অর্থবছরে সর্বোচ্চ সমবায় উন্নয়ন তহবিল প্রদানকারী সমিতি)
১. মৌলভীবাজার জেলা কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি লিঃ, কুলাউড়া
২. বড়ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ, শ্রীমঙ্গল

এ সংক্রান্ত আরও সংবাদ