সড়ক দুর্ঘটনার বার্ষিক প্রতিবেদন প্রকাশ ও পর্যালোচনা বিষয়ক সংবাদ সম্মেলন কাল

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২২

সড়ক দুর্ঘটনার বার্ষিক প্রতিবেদন প্রকাশ ও পর্যালোচনা বিষয়ক সংবাদ সম্মেলন কাল

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৭ জানুয়ারি ২০২২ :

রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল ৮ জানুয়ারি ২০২২ শনিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র সাগর-রুনি মিলনায়তনে “২০২১ সালের সড়ক দুর্ঘটনার বার্ষিক প্রতিবেদন প্রকাশ ও পর্যালোচনা” বিষয়ক এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।
সংবাদ সম্মেলনে সড়ক দুর্ঘটনার প্রতিবেদন উপস্থাপন করবেন রোড সেফটি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ।

আলোচনা করবেন বুয়েট এক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোঃ হাদিউজ্জামান, রোড সেফটি ফাউন্ডেশন ও ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান সিদ্দিকী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, বারভিডা সাবেক প্রেসিডেন্ট ও গণপরিবহন বিশেষজ্ঞ আব্দুল হামিদ শরীফ, রোড সেফটি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক হাসিনা বেগম, বুয়েট এক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ড. আরমানা সাবিহা হক।

Manual7 Ad Code

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ