ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা স্থগিত করায় হবিগঞ্জে গ্রাসরুটসের সংবাদ সন্মেলন: ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন নারী উদ্যোক্তারা

প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২২

ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা স্থগিত করায় হবিগঞ্জে গ্রাসরুটসের সংবাদ সন্মেলন: ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন নারী উদ্যোক্তারা

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | হবিগঞ্জ, ১৫ জানুয়ারি ২০২২ : ঢাকা বানিজ্য মেলা চালু রেখে হবিগঞ্জ শহরের নিউ ফিল্ডে অনুষ্ঠানরত মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প পণ্য মেলা সাময়িক স্থগিত ঘোষণা করায় সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেছেন প্রান্তিক নারী উদ্দোক্তারা। এবং এতে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন নারী উদ্যোক্তারা।

Manual7 Ad Code

শনিবার (১৫ জানুয়ারি ২০২২) বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাবে তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস)- সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়।
মেলা বন্ধ হওয়ায় উদ্যোক্তাগণ ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ায় অভিযোগ সংবাদ সম্মেলনে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্র লিখিত বক্তব্যে বলেন, ‘বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন প্রতি বছরই বিভিন্ন জেলায় ক্ষুদ্র কুটির ও নারী উদ্যোক্তাগণের পণ্যের প্রচার, বিক্রয় ও বাজারজাত করণে সহায়তা প্রদানের লক্ষ্যে মেলার আয়োজন করে থাকে। কিন্তু গত দুই বছর কোভিড-১৯ এর কারণে কোনো প্রকার মেলার আয়োজন না করায় উদ্যোক্তাগণ ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। কার্যক্রম বন্ধ থাকায় কারখানার ভাড়া, শ্রমিক/কর্মচারীদের মজুরী/বেতন পরিশোধ করতে বিপাকে পড়েছেন। এ অবস্থায় অধিকাংশ উদ্যোক্তাই মানবেতর জীবনযাপন করছেন। অনেকেই ঋণের কিস্তি পরিশোধ করতে না পারায় মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন।’
তিনি বলেন, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবং করোনা পরিস্থিতি শিথিল হওয়ায় সম্প্রতি মেলা আয়োজনের অনুমতি দেয় জেলা প্রশাসন। কিন্তু মাত্র কয়েকদিন চলার পর হঠাৎ করোনার বিধি নিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করা হয়। আমরা করোনার বিধি নিষেধ সম্পূর্ণরূপে মেনে মেলা পরিচালনা করতে চাইলেও তা বন্ধের নির্দেশ দেয়া হয়। এ অবস্থায় জেলা প্রশাসকের নির্বাহী আদেশের প্রতি সম্মান জানিয়ে মেলার পরবর্তী কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হল।’
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির সভাপতি রেবা চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভীন আক্তার, বিসিক হবিগঞ্জ-এর সহকারী মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) নাজমুল হোসেন ও বাংলাদেশ বেনারসি মসলিন ও জামদানি সোসাইটির সভাপতি এম এ মঈন খান বাবলু।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ