গানের অভাবনীয় সাফল্যের পর শীঘ্রই বাজারে আসছে শিল্পী কামাল ও সালমার দ্বৈতকন্ঠে গাওয়া দ্বিতীয় ভার্সন প্রাণনাথ-২

প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২২

গানের অভাবনীয় সাফল্যের পর শীঘ্রই বাজারে আসছে শিল্পী কামাল ও সালমার দ্বৈতকন্ঠে গাওয়া দ্বিতীয় ভার্সন প্রাণনাথ-২

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ১৫ জানুয়ারি ২০২২ : “ছাড়িয়া যাইওনা বন্ধুরে, প্রাণনাথ।”- এই গানের অভাবনীয় সাফল্যের পর শীঘ্রই বাজারে আসছে এই গানের দ্বিতীয় ভার্সন প্রাননাথ-২। ইতিমধ্যে দ্বিতীয় ভার্সন প্রাননাথ-২ ষ্টুডিও রেকর্ডিং করা হয়ে গেছে।

এই গানটিও দ্বৈতকন্ঠে গেয়েছেন মৌলভীবাজারের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী শিল্পী চৌধুরী কামাল ও ক্লোজআপ তারকা শিল্পী লালন কন্যা সালমা। তবে তারা দু’জন গানের কন্ঠ দিলেও এর মডেল হিসাবে থাকবে অন্যরা। এ উপলক্ষে শনিবার (১৫ জানুয়ারি ২০২২) সন্ধ্যায় মৌলভীবাজারের অভিজাত একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় কালে এসব কথা জানান প্রবাসী শিল্পী চৌধুরী কামাল ।

Manual8 Ad Code

শিল্পী কামাল জানান, মূলত ‘ছাড়িয়া যাইওনা বন্ধুরে প্রাণনাথ-১’ গানটি বাউল সম্রাট শাহ আব্দুল করিমের লিখা ও সুরে। ২০১৭ সালের ৩ এপ্রিল দেশের বিখ্যাত সুরকার ও শিল্পী বাপ্পা মজুমদারের মিউজিকে গানটি আমি ও সালমা গাই। জি সিরিজে এটি সম্প্রচার করে।

Manual5 Ad Code

তিনি জানান, এরপর গানটি দেশ ও বিদেশে ব্যাপক সাড়া ফেলেছে এবং খুবই জনপ্রিয় হয়েছে। ইতিমধ্যে ৪৫ মিলিয়ন ভিউ হয়েছে। এছাড়া তাঁর ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে গানটি ২৬ মিলিয়ন ভিউ হয়েছে। তাই দর্শকদের আগ্রহ দেখে এই ভার্সনের দ্বিতীয় প্রাণনাথ-২ গানটি আগামী ভালোবাসা দিবস উপলক্ষে বাজারে আসছে।

এবারের প্রাণনাথ-২ এলবামে মিউজিক করেছেন দেশে আরেক জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক জে কে মজলিশ। এই গানটিও বাউল সম্রাট শাহ্ আব্দুল করিমের।
শিল্পী কামাল আরও জানান, প্রাণনাথ-১ এর মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছিলাম আমি ও সালমা।

প্রাণনাথ-২ এর গান ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে। তবে এবার এই গানের মডেল হবে অন্য শিল্পীরা। এই এলবামটি আরও বেশী দর্শকপ্রিয় হবে এবং মানুষ সুন্দর একটি গান উপভোগ করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন চৌধুরী কামাল।
তিনি আরো বলেন, গানের সুরে মডেলের শিল্পীরা প্রফেশনাল অভিনয় শিল্পী হবেন এবং একটি বিশেষ কাহিনী তুলে ধরবেন যা তাদের মাধ্যমে প্রকাশ হবে। গানটি শুনতে দর্শকরা আগামী ১৪ই ফেব্রয়ারী বিশ্ব ভালবাসা দিবস পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানান তিনি।

মতবিনিময়কালে শিল্পী কামাল জানান, তাঁর গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার আড়াইহাল গ্রামে। প্রাইমারী ও মাধ্যমিক নিজ এলাকায় হলেও, গ্রাজুয়েশন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তবে তিনি বর্তমানে দীর্ঘদিন থেকে লন্ডনে স্থায়ীভাবে বসবাস করছেন। মূলত তিনি সৌখিন শিল্পী হিশেবে বাউল ও এই ঘরানার গান তিনি গেয়ে থাকেন। আগামীতে আরও গান বাজারে আসার আশাবাদ ব্যক্ত করেন।

Manual6 Ad Code

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন চ্যানেল এসএ’র হেড অব নিউজ খালেদ চৌধুরী, মাছরাঙা টিভি’র প্রতিনিধি তমাল ফেরদৌস দুলাল, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমেদ, মানবজমিনের স্টাফ রিপোর্টার মু ইমাদ উদদীন, বাংলা ট্রিবিউন ও কালের কন্ঠ প্রতিনিধি সাইফুল ইসলাম, এমবি মিডিয়ার চেয়ারম্যান জোবায়ের আলী আহমদ ও দৈনিক জনতা’র প্রতিনিধি জাফর ইকবালসহ অন্যান্য শুভাকাঙ্খীরা।

 

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ