বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের পাঠচক্র ভিত্তিক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২২

বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের পাঠচক্র ভিত্তিক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ৩১ জুলাই ২০২২ : বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের মৌলভীবাজার ইউনিট কর্তৃক অায়োজিত জুম প্লাটফর্মে ভার্চুয়ালী পাঠচক্র ভিত্তিক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।
অদ্য রবিবার (৩১ জুলাই ২০২২) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস ‘শেষের কবিতা’ শীর্ষক পাঠচক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণগন্থাগার অধিদপ্তরের উপসচিব এস এম কামরুজ্জামান।

আজকের এ অনুষ্ঠানে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়ালী যুক্ত ছিলেন ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের (কর্মসূচি ও মনিটরিং) সহকারী পরিচালক নুরুজ্জামান, সহকারী পরিচালক মিজানুর রহমান, সহকারী পরিচালক রেজাউল করিম ও সহকারী পরিচালক তৌকির আহমদ।

Manual7 Ad Code

বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের মৌলভীবাজার ইউনিটের লাইব্রেরি কর্মকর্তা মো: তাজুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান; দ্বারিকাপাল মহিলা কলেজের সহকারী অধ্যাপক বিলাস কৃষ্ণ চক্রবর্তী, বিটিঅারঅাই’র সহকারী ম্যানেজার (ফ্যাক্টরি) অাব্দুস সোবহান, বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরির সদস্য অাফরিদা মাহজাবিন মাহা, মোবারক অালী মিয়া, খলিলুর রহমান, জুবায়ের হাসান, এশারত, অাশ্রাফুল সহ অন্যানরা।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ